Uttar Pradesh

উত্তরপ্রদেশে স্কুলের সিলেবাসে বিরাট বদল, মুছে যাচ্ছে মুঘল ইতিহাস!

নতুন শিক্ষাবর্ষে কার্যকর হবে পাঠ্যের ব্যাপক বদল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৩, ১৬:০৮

options
link
উত্তরপ্রদেশে স্কুলের সিলেবাসে বিরাট বদল, মুছে যাচ্ছে মুঘল ইতিহাস!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুঘলরা বহিরাগত। বিভিন্ন সময়ে এই দাবি করেছেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গেরুয়া শিবিরের বরাবরের দাবি, বহিরাগত ইসলামিক শাসকদের বাদ দিয়ে মৌর্য, গুপ্তদের মতো হিন্দু তথা ‘ভারতীয়’ শাসকদের গুরুত্ব দিয়ে নতুন ইতিহাস লিখতে হবে। সেই মতো কাজ এগোলো যোগীরাজ্যে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বোর্ড ও সেখানকার সিবিএসই (CBSE) দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আর মুঘল ইতিহাস পড়বেন না। জাতীয় শিক্ষা পরিষদ (NCERT) এবার ইতিহাস বই থেকে Kings and Chronicles: The Mughal courts (16th and 17th centuries) বাদ দিচ্ছে। ইতিহাস বই Themes of Indian History Part II থেকে বাদ পড়ছে মুঘল শাসন সম্পর্কিত অংশটি।

Advertisement

ইতিমধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যের শিক্ষা দপ্তর এই সিলবাস বদলের কথা ঘোষণা করেছে। নতুন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যের এই বদল কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে ‘সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস’, ‘কনফ্রন্টেশন অফ কালচারস’, ‘ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন’ অধ্যায়গুলি। পাঠ্য বইয়ের এই অংশেই মুঘল সম্রাট এবং তাঁদের শাসনকালের সম্পর্কিত যাবতীয় ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ ছিল। জানা গিয়েছে, এছাড়াও দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে বাদ গিয়েছে US Hegemony in world politics, The cold War Era অধ্যয়গুলিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতালে সদ্যোজাতকে মুখে নিয়ে ছুটল কুকুর! মৃতদেহ উদ্ধার করল নিরাপত্তারক্ষীরা]

বিরোধীদের অভিযোগ, শিক্ষার গেরুয়াকরণ চেষ্টা চলছিল বহুদিন ধরেই। এবার তা বাস্তবেই কার্যকর করে ছাড়ল যোগী সরকার। যোগী আদিত্যনাথের এই তুঘলকি শাসনের বিরুদ্ধে সরব হয়েছে উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, নতুন প্রজন্ম যে ভারত সম্পর্কে জানবে তার মধ্যে এই দেশ সম্পর্কে গোটা পৃথিবীর যে প্রাথমিক ধারণা- সেই ‘বৈচিত্রের মধ্যে ঐক্যে বলে কিছু থাকবে না। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের পাওনা চাইতে দিল্লিতে অভিষেক, সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.