সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দলিত মহিলাকে ধর্ষণ (Rape) ও খুন করে দেহ কেটে টুকরো টুকরো করার মর্মান্তিক ঘটনার সাক্ষী হল যোগীরাজ্য। উত্তরপ্রদেশের বান্দা জেলায় থাকতেন ৪০ বছরের ওই মহিলা। সন্দেহের তির তিন অভিযুক্তের দিকে। সকলেই পলাতক।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রধান অভিযুক্ত রাজকুমার শুক্লার বাড়িতে গত মঙ্গলবার গিয়েছিলেন ওই দলিত মহিলা। সেখানে রাজকুমারের একটি আটা কল রয়েছে। সেটি পরিষ্কার করার দায়িত্ব ছিল তাঁর হাতে। পরে মহিলার ২০ বছরের কন্যা ঘটনাস্থলে পৌঁছলে শুনতে পান তাঁর মা চিৎকার করছেন। একটি ঘরের ভিতর থেকে ওই শব্দ আসছে। পরে দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওই তরুণী দেখতে তাঁর মায়ের দেহ তিন টুকরো করে কেটে সেখানে ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
[আরও পড়ুন: ‘তারিখ পে তারিখ…’, বিচারব্যবস্থার ঢিলেমিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি যেন সানি দেওল]
এফআইআর দায়ের করা হয় অভিযুক্ত রাজকুমার, তাঁর ভাই বাওয়া শুক্লা ও রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে। ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তিন অভিযুক্তই পলাতক। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আক্রমণ করেছেন যোগী প্রশাসনকে। তাঁর দাবি, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহিলারা এই ধরনের ঘটনায় যেমন ক্রুদ্ধ তেমনই ভীত হয়ে পড়ছেন।
[আরও পড়ুন: দূষণের জেরে দিল্লি যেন ‘গ্যাস চেম্বার’, বন্ধ স্কুল, কেজরিকে বিঁধছে বিজেপি ]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের