সম্পর্কে তাঁরা জামাই-শাশুড়ি। কিন্তু সেই সম্পর্ককে অতিক্রম করে কখন যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে টের পাননি কেউ। দীর্ঘদিনের সেই প্রেমকে স্বীকৃতি দিতেই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তাঁরা। এমনই এক ঘটনায় চাঞ্চল্য কানপুরে।
অনলাইনে ছড়িয়েছে ভিডিও। ভাইরালও হয়ে গিয়েছে সেই ক্লিপ। সেখানে দু’জনকে দেখা যাচ্ছে গলায় মালা পরিহিত অবস্থায়। হাতে ধরা বিয়ের শংসাপত্র। স্বাভাবিক ভাবেই সেই ভিডিও দেখে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কারও মতে, এটা নেহাতই ওই যুগলের ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার অনেকেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের সম্পর্কের অন্তর্গত প্রকৃতি নিয়ে।
कानपुर में रिश्तों को तार तार कर देने वाला बेहद शर्मनाक मामला सामने आया है !
सोचिए कैसे कोई माँ अपनी ही बेटी का सुहाग उजाड़ सकती है ? #mylifemyway के चक्कर में रिश्ते कहाँ से कहाँ तक पहुँच गए ! #marriage #daughter #soninlaw pic.twitter.com/vikJFOfli7Advertisement— Rudra Vikram Singh (@Irudravs) June 8, 2026
কিন্তু নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এখনও পর্যন্ত ওই পরিবারের কোনও সদস্যই মুখ খোলেননি। এমনকী, কোনও অভিযোগই দায়ের করা হয়নি। তবু ভিডিওটি অনলাইনে বিয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কানপুরের আকবরপুর এলাকায় থাকতেন ওই যুগল। স্থানীয়রা দাবি করছেন, দীর্ঘ সময় ধরেই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। এমনকী, তাঁরা কখন কোথায় বিয়ে করেছেন সেটাও অজানা। কেবল এইটুকু জানা গিয়েছে, নিজের স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপরই তিনি শাশুড়ির সঙ্গে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, কারও তরফে এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। এছাড়া পুলিশ-প্রশাসনের তরফে কোনও ধরনের বিবৃতি জারি করা হয়নি।
সর্বশেষ খবর
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!
-
অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে
-
ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত, জমি দুর্নীতিতে টানা দু’দিন জিজ্ঞাসাবাদ সিআইডির