সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশ যখন আরি জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল। সেই সময় উত্তরপ্রদেশে পণের বলি হলেন এক তরুণী। বিয়েতে পণ হিসেবে টিভিএস আপাচে বাইক এবং নগদ ৩ লক্ষ টাকা চেয়েছিলেন যুবক। তা না পেয়ে তরুণী বধূকে বাপের বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। আমরোহার বাসিন্দা অভিযুক্ত সুন্দর বর্তমানে পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে মীনার সঙ্গে বিয়ে হয়েছিল সুন্দরের। পণ হিসেবে নগদ ৩ লক্ষ টাকা এবং একটি টিভিএস আপাচে বাইক চায় ছেলেপক্ষ। দু’বছর বাদেও তা না মেলায় সুন্দর অত্যাচার চালাতেন মীনার উপর। সম্প্রতি রাখির সময় বাপের বাড়িতে গিয়েছিলেন তরুণী। আপাতত সেখানেই ছিলেন। মৃতার পরিবার জানিয়েছে, যুবক রোজ শ্বশুরবাড়িতে যেতেন রাতের খাবার খেতে। রবিবার রাতে গিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন স্ত্রীকে।
বাড়ি ঢুকেই পণের পাওনা মেটানো নিয়ে মীনার সঙ্গে বচসা বাঁধে সুন্দরের। এক সময় মেজাজ হারিয়ে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেন তিনি। এর পর বাড়ি ছেড়ে পালান। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। অন্যদিকে থানায় গিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারির দাবি জানান তরুণীর পরিবারের লোকেরাও। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত পলাতক যুবকের খোঁজ মেলেনি।
সর্বশেষ খবর
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের
-
সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু
-
তারাপীঠের পর নিউ মার্কেট, গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন! মৃত কমপক্ষে ৯