Uttar Pradesh

প্রেমিকের সাহায্যে ভয়ংকর ষড়যন্ত্র! স্বামীকে খুনের পর দেহের পাশেই সন্তানদের নিয়ে ঘুমালেন তরুণী

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেহরাজ। তিনি পিপলাওটি কালা গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি তাঁর স্ত্রী রুহি ফারমান নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা একত্রবাসের ভাবনাচিন্তাও করছিলেন। কিন্তু বিষয়টি জেনে যান মেহরাজ। এরপরই প্রবল আপত্তি জানান তিনি। অভিযোগ, ‘পথের কাঁটা’ স্বামীকে সরাতে ভয়ংকর পরিকল্পনা করেন রুহি এবং ফরমান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২১:০৬

options
link
প্রেমিকের সাহায্যে ভয়ংকর ষড়যন্ত্র! স্বামীকে খুনের পর দেহের পাশেই সন্তানদের নিয়ে ঘুমালেন তরুণী
প্রতীকী ছবি।

স্বামীকে খুনের পর তাঁর নিথর দেহের পাশেই সন্তানদের নিয়ে রাতে ঘুমালেন স্ত্রী। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। অভিযোগ, প্রেমিক এবং আরও এক যুবকের সহায়তায় স্বামীকে খুন করেন ওই তরুণী। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেহরাজ। তিনি পিপলাওটি কালা গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি তাঁর স্ত্রী রুহি ফারমান নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁরা একত্রবাসের ভাবনাচিন্তাও করছিলেন। কিন্তু বিষয়টি জেনে যান মেহরাজ। এরপরই প্রবল আপত্তি জানান তিনি। অভিযোগ, ‘পথের কাঁটা’ স্বামীকে সরাতে ভয়ংকর পরিকল্পনা করেন রুহি এবং ফরমান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক রাতে মেহরাজের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন রুহি। স্বামী অচৈতন্য হয়ে পড়লে তিনি তাঁর প্রেমিককে ডাকেন। ফারুকের সঙ্গে তাঁর এক বন্ধুও সেখানে আসেন। এরপর তাঁরা একসঙ্গে মেহরাজের গলা কেটে তাঁকে খুন করেন বলে অভিযোগ। এমনকী স্বামীর দেহের পাশে সন্তানদের ঘুমান বলেও অভিযোগ উঠেছে রুহির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, খুন ঢাকতে তরুণী ডাকাতিরও গল্প ফাঁদেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যান অভিযুক্তরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.