Patna

‘চিঙ্কি, মোমো’ বলে বিদ্রূপ! পাটনায় বৈষম্যের শিকার অরুণাচলের নৃত্যশিল্পীরা, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, গত ২ এপ্রিল পাটনায় শো করতে গিয়েছিল দলটি। দলের এক তরুণী নৃত্যশিল্পী পাটনা স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। অভিযোগ, সেখানে উপস্থিত এক কর্মী তরুণীর পরিচয় পত্র দেখতে চান। কিন্তু প্রাথমিকভাবে তিনি তা দেখাতে চাননি। এরপরই দু’জনের বচসা শুরু হয়। বচসা চলাকালীন এক পর্যায়ে ওই কর্মী তরুণীকে ‘মোমো’, ‘চিঙ্কি’ ‘চাইনিজ’ বলে বিদ্রূপ করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৬:২০

options
link
‘চিঙ্কি, মোমো’ বলে বিদ্রূপ! পাটনায় বৈষম্যের শিকার অরুণাচলের নৃত্যশিল্পীরা, ভাইরাল ভিডিও
পাটনায় বৈষম্যের শিকার অরুণাচল প্রদেশের নৃত্যশিল্পীদের একটি দল।

‘মোমো’, ‘চিঙ্কি’- উত্তর পূর্ব ভারতের মানুষদের কাছে এহেন ব্যাঙ্গ-বিদ্রূপ নতুন নয়। সেই ছবিরই ফের পুনরাবৃত্তি। পাটনায় বৈষম্যের শিকার অরুণাচল প্রদেশের নৃত্যশিল্পীদের একটি দল। তরুণীদের ‘চিঙ্কি, ‘মোমো’, ‘চাইনিজ’ বলে কটাক্ষের অভিযোগ উঠল আরও এক তরুণীর বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

Advertisement

জানা গিয়েছে, গত ২ এপ্রিল পাটনায় শো করতে গিয়েছিল দলটি। দলের এক তরুণী নৃত্যশিল্পী পাটনা স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। অভিযোগ, সেখানে উপস্থিত এক কর্মী তরুণীর পরিচয় পত্র দেখতে চান। কিন্তু প্রাথমিকভাবে তিনি তা দেখাতে চাননি। এরপরই দু’জনের বচসা শুরু হয়। বচসা চলাকালীন এক পর্যায়ে ওই কর্মী তরুণীকে ‘মোমো’, ‘চিঙ্কি’ ‘চাইনিজ’ বলে বিদ্রূপ করেন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, তরুণী এবং ওই স্টেশন কর্মীর মধ্যে বিবাদ চলছে। তরুণীকে বলতে শোনা যায়, “আমরা উত্তর-পূর্ব ভারত থেকে ভ্রমণ করতে আসি। কিন্তু এই ধরনের ঘটনার কারণে আমরা ভীত হয়ে থাকি।”

Advertisement

ভিডিওটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নাগাল্যান্ড এবং অরুণাচলের বাসিন্দারা। এই ঘটনার বিরুদ্ধে তারা বিহার পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, শেষ পর্যন্ত শৌলাচয়ে ব্যবহার করতে তরুণীকে পরিচয় পত্র দেখাতে হয়। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.