Vijay Amit Shah Meeting

আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়! শাহী সাক্ষাতের পরই ইউ টার্ন? তামিলভূমে ‘গদ্দার’ কটাক্ষ মুখ্যমন্ত্রীকে

সম্ভাবনা থাকলেও বাদল অধিবেশনে পেশ হয়নি আসন পুনর্বিন্যাস বিল। তার কয়েকদিন পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:০০

options
link
আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়! শাহী সাক্ষাতের পরই ইউ টার্ন? তামিলভূমে ‘গদ্দার’ কটাক্ষ মুখ্যমন্ত্রীকে

সম্ভাবনা থাকলেও বাদল অধিবেশনে পেশ হয়নি আসন পুনর্বিন্যাস বিল। তার কয়েকদিন পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে শুরু নতুন জল্পনা। তাহলে কি দীর্ঘদিনের বিরোধিতা ভুলে এবার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করতে চলেছেন বিজয়? শাহী সাক্ষাতের পর থেকে বিজয়কে (Vijay) রীতিমতো কটাক্ষ হজম করতে হচ্ছে। তাহলে কি সত্যিই শিবির বদল করছেন থলপতি?

Advertisement

বৃহস্পতিবার শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। সূত্রের খবর, ওই বৈঠকেই বিজয় দাবি করেছেন আসন পুনর্বিন্যাস নিয়ে গ্যারান্টি দিতে হবে। কোনও রাজ্যের প্রতিনিধিত্বের হার যেন কমে না যায়, সেই প্রতিশ্রুতি দিতে হবে কেন্দ্রকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারাটা সংশ্লিষ্ট রাজ্যের কৃতিত্ব। তার জন্য প্রতিনিধিত্ব কমানো যায় না। বিজয়ের এই মন্তব্যের পরই তামিল রাজনীতিতে জোর চর্চা। তাহলে কি এবার ইউ টার্ন নিয়ে আসন পুনর্বিন্যাসে সায় দিতে চলেছেন বিজয়?

Advertisement

এই নিয়ে আসরে নেমেছে ডিএমকে-এডিএমকে। স্ট্যালিনের দলের খোঁচা, বিজয় তো ক্ষণে ক্ষণে অবস্থান বদলাচ্ছেন। এবার কি তাহলে রাহুল গান্ধী ‘গদ্দার’ তকমা দেবেন বিজয়কে? এআইডিএমকের তোপ, কেন্দ্র যা বলছে বিজয়ও এখন সেটাই বলছেন। এমন এদিক-ওদিক করার হলে ঘটা করে প্রস্তাব পাশ করানোর কী দরকার ছিল? উল্লেখ্য, দিনকয়েক আগেই বিজয়ের উদ্যোগে তামিলনাড়ু বিধানসভায় পাশ হয় বিশেষ প্রস্তাব। আসন পুনর্বিন্যাস হবে না, ৫৪৩ আসন বজায় থাকবে লোকসভায়-এই বিষয়গুলিই প্রস্তাবের মূল বক্তব্য। 

Advertisement

বিজয়ের এই কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতারা। সমর্থন জোগাড় করার চেষ্টা করেছেন। কিন্তু ডিএমকে সাফ জানিয়ে দেয়, তারা এই বিলে কোনওমতেই সমর্থন করবে না। প্রথম থেকে বিজয়ে দল টিভিকেও এই অবস্থানেই অনড় ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁকে সুর নরম করতে দেখা গিয়েছে। যদিও টিভিকের মত, আসন পুনর্বিন্যাস নিয়ে দলের অবস্থান এতটুকু বদলায়নি। কিন্তু বিজয়ের কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে, আসন পুনর্বিন্যাস নিয়ে গোটা তামিলনাড়ুর অবস্থান মিলবে তো? 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.