সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আই উইল ব্রেক দ্য ল’- এ যে স্রেফ টি-শার্ট প্রিন্ট নয়, বরং দলীয় বার্তা তাই কাজে করে দেখাল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা৷ সুপ্রিম কোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়েই ৪৯ ফুটের মানব পিরামিডের উপরে ১২ বছরের এক কিশোরকে তুলে সেলিব্রেট করা হল দহি হান্ডি৷
রাজ ঠাকরের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই দহি হান্ডির৷ দুর্ঘটনা রুখতে এবছর থেকেই দহি হান্ডি সেলিব্রেশনে কিছু নিয়ম আরোপ করেছিল সুপ্রিম কোর্ট৷ দহি হান্ডির মানব পিরামিডের উচ্চতা যেমন ২০ ফুটে বেঁধে দেওয়া হয়েছিল, তেমনই পিরামিডের উপরে যে উঠবে তার বয়স যেন কমপক্ষে ১৮ বছর হয়, এই নির্দেশও দেওয়া হয়েছিল৷ কিন্তু সে নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই নবনির্মাণ সেনার কর্মীরা সেলিব্রেট করলেন দহি হান্ডি৷ গোড়া থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ ঠাকরে৷ আর তাই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালতের রায় অমান্য করতে৷ থানের দলীয় প্রধান অবিনাশ যাদবের টি-শার্টেই লেখা ছিল, আইন ভাঙার বার্তা৷ তা যে নেহাত কথার কথা নয়, তা দেখা গেল এদিনের আইন অমান্যে৷
সর্বোচ্চ আদালতের রায় এভাবে অমান্য করায় ক্ষুব্ধ প্রশাসন৷ মুম্বই পুলিশ জানিয়েছে, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া