সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে ১১ বছর৷ এর মধ্যেই বসেছে দ্বাদশ শ্রেণির পরীক্ষায়৷ রপ্ত করেছে অর্থনীতি, বাণিজ্যের সিলেবাসও৷ এই মুহূর্তে গোটা দেশে ঝড় তুলেছে হায়দরাবাদের ‘বিস্ময় বালক’ অগস্ত্য জয়সওয়াল৷ তবে নজির গড়েই ক্ষান্ত নয় সে৷ জানাল, আইএএস হওয়াই এখন তার স্বপ্ন৷
এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই
হায়দরাবাদের এই জয়সওয়াল পরিবারই বিস্ময়ের৷ এ বাড়িরই মেয়ে নয়না জয়সওয়াল৷ সবথেকে কম বয়সের খেলোয়াড় হিসেবে পিএইচডি করার কৃতিত্ব আছে তার৷ নয়নারই ভাই অগ্যস্ত৷ আট বছর বয়সেই সে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক স্তরের পরীক্ষায়৷ এবার ১১ বছরে বসল দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও৷
I completed my class 10th at the age of 8-yrs. Studying in intermediate at the age of 10-years: Agastya Jaiswal #Hyderabad pic.twitter.com/ljGmgY30zH
Advertisement— ANI (@ANI_news) March 3, 2017
আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!
তবে তার স্বপ্ন কিন্তু বেশ চমকপ্রদ৷ যেখানে বাকি সব মেধাবি ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পথে দৌড়চ্ছে, সেখানে অগস্ত্য হতে চায় আইএএস অফিসার৷ সে জানাচ্ছে, পরীক্ষার সময় সে যে প্রচণ্ড পড়াশোনা করে এরকমটা নয়৷ কিন্তু কোন প্রশ্নে কী উত্তর হবে তা সে বুঝতে পারে ও তাই লেখে৷ তবে এই বয়সেই দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে বলে স্বপ্ন দেখেছে অগস্ত্য৷ বিস্ময়ের পাশাপাশি সাধারণ মানুষের দেদার প্রশংসাও তাই এই মুহূর্তে তার সঙ্গী৷
I don’t mug up but understand answers & then write. Want to become IAS officer: Agastya Jaiswal pic.twitter.com/EpIvO7eEsO
— ANI (@ANI_news) March 3, 2017
ভাইয়ের পড়াশোনার পুরো কৃতিত্বই অবশ্য মা-বাবাকে দিয়েছেন নয়না৷ জানিয়েছেন, তাঁদের প্রশিক্ষণই আজ ইতিহাসে নতুন পাতা যোগ করেছে৷
জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি