সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি, কলকাতার পরে অসম। আবার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার রাত ২টো বেজে ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় গুয়াহাটি-সহ গোটা রাজ্যেই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ৫.০। বুধবার রাত ২টো বেজে ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কম-বেশি গোটা অসমেই। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। এছাড়া গত মঙ্গলবার কলকাতায় কম্পন অনভূত হয়। দেশের বিভিন্ন প্রান্তে পরপর ভূমিককম্পে আতঙ্ক ছড়াচ্ছে।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। গত সপ্তাহে কেঁপে ওঠে দিল্লি। ঘণ্টা তিনেকের মধ্যে ভূমিকম্প হয় বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের