বাঘপাচার বন্ধ, অবৈধ শিকার রোখা এবং বন্যপ্রাণী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী? সোমবার লোকসভায় এই প্রশ্ন তুলে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করেন জুন। তিনি জানান, ২০২২ সাল থেকে দেশে অন্তত ৩৮টি বাঘপাচার, অবৈধ শিকার এবং হত্যার ঘটনা সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেস সাংসদের দাবি, এই ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। প্রতি বছরই এই রাজ্য বাঘপাচারের ঘটনায় শীর্ষে রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একদিকে দেশে বাঘ সংরক্ষণের দাবি করা হচ্ছে। অন্যদিকে পাচার ও অবৈধ শিকার রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না! জুন মালিয়া আরও দাবি করেন, বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে প্রতীকী পদক্ষেপ নয়, বরং বাস্তব এবং সহানুভূতিশীল উদ্যোগ নেওয়া জরুরি। এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। পথকুকুরদের খাওয়ানোর জন্য সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের অবশিষ্ট খাবার ব্যবহার করার নির্দেশকে তিনি ‘মানবিক ও উদ্ভাবনী’ পদক্ষেপ বলে উল্লেখ করেন।
লোকসভায় জুন আরও জানিয়েছেন, একই সময়ে বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০টি বাঘ দেশে আনা হয়েছে। শুধু তাই নয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ২,৭৯৫টি বিভিন্ন প্রজাতির প্রাণী আমদানি করা হয়েছে বলেও তিনি জানান। কিন্তু এই প্রাণীগুলির বেঁচে থাকার হার সম্পর্কে কেন্দ্র সরকারের কাছে কোনও তথ্য নেই বলেই অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?