সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ক’টা দিন আগেও তাঁকে ক’জন লোকই বা চিনতেন! চিনতেন মডেলিং দুনিয়ার কিছু মানুষ৷ চেনা বৃত্তেই ছিলেন পরিচিত৷ কিন্তু এখন তিনি সারা দেশের কাছে সেনসেশন৷ অভিনেত্রী নন, নেত্রী হয়েও সৌন্দর্যে ঢেউ তুলেছেন এমএলএ আঙুরলতা৷
রাজনীতিতে এসেছেন বহু ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী৷ কিন্তু এভাবে সাড়া বোধহয় কেউই ফেলতে পারেননি৷ যেমনটি সাড়া জাগিয়েছেন আঙুরলতা ডেকা৷ বিজেপি ইতিহাস গড়েছে অসমে৷ প্রথমবার কংগ্রেসকে হারিয়ে মসনদে বসেছে বিজেপি৷ আর সেই জয়ের রাজনৈতিক গুরুত্ব যতখানিই হোক না কেন, মুখ হয়ে উঠেছেন আঙুরলতা৷ কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র৷ বিজেপির এই জয়ের মুখও যেন তাই হয়ে উঠেছেন সুন্দরী আঙুরলতা৷

কতখানি ঢেউ তুলেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সাধুবাদ আর সৌন্দর্যের প্রশংসায় ভাসছেন তিনি৷ তবে সবথেকে বড় প্রশংসাটি করে ফেলেছেন রামগোপাল ভর্মা৷

রামগোপাল জানিয়েছেন, মোদির ‘অচ্ছে দিন’ এতদিনে সার্থক৷ এমনিতে রাজনীতিতে তাঁর তেমন আগ্রহ নেই৷ তবে বিধায়ক যদি এমন সুন্দরী হন তাহলে রাজনীতিতেও চোখ রাখতে তাঁর যে কোনও আপত্তি নেই, সে কথাই জানিয়েছেন রসিক রামগোপাল৷

ছয়জন মহিলা এবার বিজেপির টিকিট পেয়েছিলেন৷ তারমধ্যে জিতেছেন মোটে দু’জন৷ তবে সবাইকে ছাপিয়ে বিজেপির জয়ের মুখপাত্র যেন হয়ে উঠেছেন আঙুরলতাই৷

সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?