‘মহিলারা কাকে ভালবাসবেন তা নিয়ে কেউ জোর করতে পারে না’

'এ দেশে মেয়েদের কি শান্তিতে বাস করার অধিকারও নেই?'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৭:২৬

options
link
‘মহিলারা কাকে ভালবাসবেন তা নিয়ে কেউ জোর করতে পারে না’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মহিলা কাকে ভালবাসবেন, তা তাঁর নিজস্ব ব্যাপার। ব্যক্তিগত পছন্দ। কেউ কাউকে ভালবাসার জন্য জোর করতে পারে না। এক মামলার প্রেক্ষিতে মহিলাদের অধিকার প্রসঙ্গে এরকমই নজিরবিহীন প্রশ্ন করল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

[ মন্দিরের পাশ দিয়ে ট্রাকে মোষ নিয়ে যাওয়ার সময় হামলা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক ইভটিজিংয়ের ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনার জেরে আত্মহত্যা করেছিলেন এক কিশোরী। শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল তাঁর। সেই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যুও হয়। ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ, কিশোরীকে উত্যক্ত করত ওই ব্যক্তি। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন কিশোরীর বাবা। হাই কোর্ট ওই কিশোরীর মৃত্যুকালীন বয়ানের উপর ভিত্তি করেই ব্যক্তিকে অভিযুক্ত সাব্যস্ত করেছিল।

Advertisement

গেরুয়া স্কার্ফ পরে মডেলদের ঢুকতে বাধা তাজমহলে, তদন্তের নির্দেশ কেন্দ্রের ]

এই মামলাই পৌঁছায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতে প্রশ্ন ওঠে, প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়া এক কিশোরী কী করে মৃত্যুকালীন বয়ান দিলেন? তাঁর শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ পুড়ে গিয়েছিল, এমনকী হাতও। ফলে কিছু বলে যাওয়াও যেমন অসম্ভব তেমন লিখে যাওয়ার মতোও অবস্থায় তিনি ছিলেন না বলেই দাবি তোলেন কৌঁসুলিরা। এ সওয়ালেই স্পষ্টত বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এবং এ প্রেক্ষিতেই ঐতিহাসিক সওয়াল সর্বোচ্চ আদালতের। বিচারক দীপক মিশ্রর নেতৃত্বাধীন এক বেঞ্চ প্রশ্ন করে, এ দেশে মেয়েদের কি শান্তিতে বাস করার অধিকারও নেই? আদালত জানায়, কোনও মহিলা কাকে ভালবাসবেন সে তো তাঁর নিজস্ব পছন্দ। কেউ কাউকে ভালবাসার ব্যপারে জোর করতে পারে না। ভালবাসার নিজস্ব এক ধরন আছে, পুরুষদের তা স্বীকার করে নিতে হবে। দেশে নারী নির্যাতনের ঘটনায় সুপ্রিম কোর্ট যে উদ্বিগ্ন তা এদিন স্পষ্ট করে দেন বিচারপতিরা।

এবার তিন তালাক প্রথার ‘শিকার’ জাতীয় স্তরের খেলোয়াড় ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.