সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদের বীজ বপনকারী হুরিয়ত কনফারেন্স নেতাদের সঙ্গে বৈঠক করে বিপাকে প্রবীণ কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার। এবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মেলানোয় আইয়ারকে তুলোধোনা করলেন প্রখ্যাত অভিনেতা অনুপম খের। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন গণমাধ্যমের অনুষ্ঠানে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আইয়ারকে আক্রমণ করেন অনুপম। উপত্যকায় নিরীহ মানুষদের হ্ত্যাকারীদের সঙ্গে কিসের আলোচনা, প্রশ্ন তোলেন অভিনেতা। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, হুরিয়ত নেতাদের মতো বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করে এই ধরনের রাজনৈতিক দলগুলি কাশ্মীরি পণ্ডিতদের অপমান করছে। জন্মসূত্রে নিজে একজন কাশ্মীরি পণ্ডিত বলেই অনুপমের আক্রমণের নিশানায় ছিলেন আইয়ার। প্রসঙ্গত, স্বাধীনতার পর কয়েক দশক ধরে আজাদির জিগির তুলে উপত্যকা থেকে পণ্ডিতদের খেদানোর মূলে রয়েছে এই হুরিয়তের মতো রাজনৈতিক দলের আড়ালে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে বহু তথ্য প্রমাণ রয়েছে যে কাশ্মীরে অশান্তি ও বিচ্ছিন্নতাবাদকে উসকানি দেওয়ার মূলে রয়েছে হুরিয়ত। এবং এর জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছ টাকা পৌঁছয় হুরিয়ত নেতাদের কাছে, এই প্রমাণও মিলেছে। সুতরাং সেই হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করে কার্যত বিতর্কে মণিশংকর আইয়ার।
[‘যতদিন কাশ্মীর অশান্ত, ততদিন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনও কথা নয়’]
সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি সাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে দেখা করে একটি প্রতিদিন দল। সেই দলের মধ্যমণি ছিলেন স্বয়ং মণিশংকর। কাশ্মীরি পণ্ডিতদের অন্যতম মুখ অনুপম খের এই প্রসঙ্গে বলেন, ‘কোনওদিন শরণার্থী শিবিরে গিয়ে আক্রান্তদের হালহকিকত দেখেননি আইয়ার, এমনকি কাশ্মীরি পণ্ডিতদের জন্যও সওয়াল করেননি। হুরিয়ত নেতা বিট্টা কারাটে নিজেই স্বীকার করেছে যে সে ২০ জনেরও বেশি কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছে। সেই নিয়েও বিট্টা কারাটের স্বীকারোক্তির ন্যুনতম নিন্দা পর্যন্ত করেননি আইয়ার। আর তাদের সঙ্গেই বসে খোশমেজাজে গল্প করছেন কংগ্রেস নেতা। এর পরেও বিট্টার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে অবাক হব।’ যদিও আইয়ার সাফাই দেন, সেই বৈঠকে দুজন কাশ্মীরি পণ্ডিত উপস্থিত ছিলেন। কিন্তু অনুপমের বক্তব্য, পণ্ডিতরা সেইভাবে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেননি। অনুপম আরও বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের খুন করাই হোক বা পাথর ছোড়াই হোক, হুরিয়তই যত সমস্যার মূলে উপত্যকায়।’
সর্বশেষ খবর
-
পর্ন স্টারকে বিশেষ আতথেয়তা ওড়িশায় সরকারি বাংলোয়! অস্ত্র উদ্ধারের পর নয়া ভিডিওয় বিতর্ক
-
বিদ্যুতের জাল বিল বানিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লাখ তছরূপ! নারকেলডাঙা থেকে গ্রেপ্তার যুবক
-
তরুণীকে বাইকে দেখে গাড়ি নিয়ে ধাওয়া ‘মদ্যপ’ গ্যাংয়ের, প্রতিবাদ করতেই চলন্ত বাইকে ধাক্কা! তারপর…
-
‘বাংলার ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য’, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ছেন মিঠুন
-
আঁকা নয়, জামদানির বুননে মোদির পোর্ট্রেট! জন্মদিনে ফুলিয়ার তাঁতশিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য