সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর ফোনে চোখ রেখে বিপাকে পড়লেন বেঙ্গালুরুর এক আইটি কর্মী৷ এই অভিযোগেই রান্নাঘরের ছুরি দিয়ে স্বামীর আঙুল কাটলেন তাঁর স্ত্রী৷
বিহারের বাসিন্দা চন্দ্রপ্রকাশ সিং ও তাঁর স্ত্রী সুনীতা সিং থাকেন বেঙ্গালুরুতে৷ সাত বছরের বিবাহিত জীবন তাঁদের৷ দু’জনেই চাকরি করেন আইটি সংস্থায়৷ চন্দ্রপ্রকাশের অভিযোগ, তাঁর স্ত্রী ফোনে মাত্রাতিরিক্ত আসক্ত৷ এ নিয়ে তিনি বিরক্ত ছিলেনই৷ তবে সহ্যের সীমা ছাড়ায় যখন একদিন রাত ১১টায় ফিরেও দেখেন কোনও রান্নাবান্না হয়নি৷ প্রশ্ন করলে তাঁর স্ত্রী জানান, অনলাইনে খাবার অর্ডার দেওয়া হয়েছে৷ পুরো কথপোকথনের সময়ই সুনীতা ফোনে ব্যস্ত ছিলেন৷ সত্যিই খাবার অর্ডার দেওয়া হয়েছে কি না দেখতে স্ত্রীর ফোন হাতে নেন চন্দ্রপ্রকাশ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুনীতা৷ স্বামীর থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি৷ এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ চলে৷ এরই মধ্যে রান্নাঘরে ঢুকে ছুরি এনে স্বামীর আঙুলে সজোরে আঘাত করেন সুনীতা৷ ফোন মাটিতে ফেলে চন্দ্রপ্রকাশ ঘর থেকে বাইরে বেরিয়ে যান৷ স্থানীয় হাসপাতালে ক্ষতের চিকিৎসা করান তিনি৷
ঘটনায় রীতিমতো আতঙ্কিত চন্দ্রপ্রকাশ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ ঘরে সুরক্ষারও বন্দোবস্ত চেয়েছিলেন তিনি৷ যদিও পুলিশ তা নাকচ করে৷ পুলিশ জানিয়েছে, চাইলে ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে পারেন৷ তবে পুলিশ ওই দু’জনেরই মা-বাবাকে খবর দিয়েছে৷ ঘরোয়া স্তরে সমস্যার সমাধান হোক, এটাই আশা পুলিশের৷
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!