সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় বেরিয়েছেন। এমন সময় প্রকৃতির ডাক। আবার আপনার টাকার প্রয়োজনও। মানে টাকা তুলতে গিয়ে আপনার একটু প্রস্রাব পেয়েছে আর কী! এধরনের পরিস্থিতিতে কমবেশি পড়ার অভিজ্ঞতা কারও কারও রয়েছে। এবার এক ছাদের তলায় এই সমস্যা মেটার ব্যবস্থা হয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বা তিরুচিতে। সেখানে এসবিআই এটিএমের মধ্যে থাকছে টয়লেট।
[ভুল করে অ্যাকাউন্টে জমা পড়া টাকা ফিরিয়ে সততার নজির গৃহবধূর]
আপনি একে টয়লেটের মধ্যে এটিএম বলতে পারেন, কিংবা উলটোটা। আসল কথা হল দেশের বৃহত্তম ব্যাংক গ্রাহকদের জন্য এমন গুরুত্বপূর্ণ পরিষেবা চালু করেছে। শুক্রবার এর সূচনার সময় ব্যাংকের আধিকারিকরা জানান, এবার আপনি টয়লেটে ঢুকবেন। আর বেরোবেন টাকা নিয়ে। তিরুচি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করেছে এসবিআই। ওই শহরে ধাপে ধাপে ১৭টি এটিএমের মধ্যে শৌচাগারের ব্যবস্থা করা হবে। অতএব দক্ষিণের রাজ্যে গিয়ে টয়লেটে এটিএম দেখলে অবাক হবেন না। এই কাজ করে এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছে ত্রিচি কর্পোরেশন। তাদের বক্তব্য এধরনের এটিএমে বিজ্ঞাপনদাতারা উৎসাহ পাবেন। কারণ এক জায়গায় দু’রকম উদ্দেশ্য পূরণ হওয়ায় অনেকেই আগ্রহ দেখিয়েছেন। বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থে শৌচাগার রক্ষণাবেক্ষণের কাজ হবে। শহরের আন্না নগর সন্ধাই এলাকায় প্রথম এমন এটিএম হল।
[উচ্ছেদের ধাক্কা সামলে হাওড়া স্টেশনে পানীয় জলের চাহিদা মেটাবে ভেন্ডিং মেশিন]
তিরুচি শহরে ৪০০টি সরকারি শৌচাগার রয়েছে। যার পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কর্পোরেশন। রাস্তায় বেরিয়ে শহরবাসী যাতে বিড়ম্বনায় না পড়েন তার জন্য এমন উদ্যোগ নিয়েছে পুর প্রশাসন। যার জন্য এসবিআইয়ের সঙ্গে তারা কথা বলে। এর জন্য ব্যাংককে মাসে কিছু টাকা ভাড়া দিতে হবে। কারণ শৌচাগারের মধ্যে যে এটিএমের ব্যবস্থা করতে হবে। এটিএমে ঢুকে শৌচাগারের দুর্গন্ধ গ্রাহকদের নাকে যাতে না আসে তার জন্য ব্যবস্থা সেরে ফেলা হয়েছে। পাশাপাশি পথচারী এবং সাধারণ মানুষ শৌচাগার পরিচ্ছন্ন রাখার জন্য নানাভাবে প্রচার চলছে। এভাবে যদি স্বচ্ছতা আসে। তার থেকেও বড় কথা হালকা হতে গিয়ে আক্ষরিক অর্থেই পকেটভারী হয়েও ফেরা যাবে।
[গল্প হলেও সত্যি, ২৪ ঘণ্টায় অপরাধের কিনারা করল কলকাতা পুলিশ]
সর্বশেষ খবর
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান পেলেন ডা. রজত ভট্টাচার্য