সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে নারী মানেই মায়ের এক রূপ। কিন্তু সোমবার মুম্বইয়ের বাইকুল্লা এলাকা যে ঘটনার সাক্ষী থাকল, তাতে চেনা সেই প্রবাদ কোথায় যেন উধাও হয়ে গেল। শুনলেই শিউরে উঠতে হয়। প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে পাঁচ বছরের কন্যা শিশুকে ১৫ তলার বারান্দা থেকে নিচে ফেলে দিল এক মহিলা। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা শুরু হয় অভিযুক্ত মহিলার। জানা গিয়েছে, একটি বিল্ডিংয়ের ১৫ তলার বারান্দাটি দুই পরিবার ভাগাভাগি করে ব্যবহার করত। ৫ বছরের শিশুর মায়ের অভিযোগ, বচসার পর রাগের মাথায় সেই বারান্দা থেকে তাঁর সন্তানকে নিচে ফেলে দেয় ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরাও একই কথা জানান।
এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
সর্বশেষ খবর
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের
-
‘দর্শক আমার ছবি ব্লকবাস্টার করবে’, পুজো রিলিজ নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত