সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভা। হাজার হাজার মানুষের সমাগমের মাঝে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। হঠাৎ দেখা গেল এক তরুণী বিদ্যুতের খুঁটিতে ওঠার চেষ্টা করছেন! যা দেখে রীতিমতো হতোদ্যম হয়ে গেলেন খোদ প্রধানমন্ত্রীও।
#WATCH | Secunderabad, Telangana: During PM Modi’s speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
Advertisement— ANI (@ANI) November 11, 2023
Advertisement
শনিবার সেকেন্দ্রাবাদে এক সভায় যোগ নেন মোদি। তেলেঙ্গানার (Telengana) অন্যতম ভোটব্যাঙ্ক দলিত সম্প্রদায় মাদিগা। বংশানুক্রমে চর্মকার এবং জঞ্জাল সাফাইয়ের কাজে যুক্ত তারা। বিগত কয়েকটি নির্বাচনে এই দলিত সম্প্রদায়কে নিয়ে সব দলই কমবেশি প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এদের বিশেষ উন্নতি হয়নি। আগের সরকারগুলিকে বিঁধে মাদিগাদের দুঃখের কথাই বলছিলেন মোদি। সেসময় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজের অভাব-অভিযোগের কথা জানাতে কাণ্ডটি ঘটান ওই তরুণী।
[আরও পড়ুন: কংগ্রেস, তৃণমূল, আপ ঘুরে একদা রাহুল ঘনিষ্ঠ নেতা এবার বিজেপিতে]
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তিনি সোজা উঠে যান বিদ্যুতের খুঁটিতে। প্রধানমন্ত্রীর নজরেও পড়েন নিমেষে। সঙ্গে সঙ্গে ওই যুবতীকে নিজের কন্যাসম সম্বোধন করে খুঁটি থেকে নেমে আসার জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”বাছা নেমে এস। ওই খুটির তার ভালো নয়। দুর্ঘটনা ঘটে যেতে পারে। এতে আমাদের কারও ভালো হবে না। আমি তোমাদের পাশেই আছি। তোমার সব কথা শুনব। কিন্তু এভাবে কারও লাভ হবে না।”
[আরও পড়ুন: উৎসবের মরশুমে ঘরে ফেরার তাড়া, সুরাটে ট্রেন ধরার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু]
বস্তুত বারবার প্রধানমন্ত্রী ওই তরুণীকে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। রীতিমতো বাবা-বাছা করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। জানা গিয়েছে, পরে সভার নিরাপত্তারক্ষীরা ওই তরুণীকে নামিয়ে আনেন।
সর্বশেষ খবর
-
বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, সেই বার কাউন্সিল প্রধানের ক্ষমতায় রাশ সুপ্রিম কোর্টের
-
পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন ‘আরশোলা’রা, রাজস্থানের সেই জীর্ণ স্কুল ভেঙে এবার নতুন ভবন!
-
১ বছরের মধ্যে চালু হবে বালুরঘাট বিমানবন্দর, জেলার জন্য আরও দুই বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর
-
‘দেশে আমি ফিরবই’, শপথ হাসিনার, অতীত মনে করিয়ে তারেককে তোপ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর