মানুষ মানুষের জন্য! ধর্মের ঊর্ধ্বে মানবিকতা। একথাই প্রমাণিত হল বেঙ্গালুরুতে চলন্ত ট্রেনে। গাড়ির মধ্যেই প্রসব বেদনা ওঠে এক অন্তঃসত্ত্বা হিন্দু তরুণীর। বিপদের সময় দুই মুসলিম মহিলা সহযাত্রী তাঁর পাশে দাঁড়ালেন। তাঁদের সহযোগিতা তথা তৎপরতায় পৃথিবীর আলো দেখলো সদ্যোজাত। পরে রেলকর্মীরা হাসপাতালে পাঠান মা ও সন্তানকে।
বেঙ্গালুরু এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল। তরুণীর নাম পোনাম্মা। মহিসুরুতে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও মাঝপথে প্রসব বেদনা অনুভব করেন তিনি। এক সময় তীব্র যন্ত্রণা শুরু হয়। মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। খবর পেয়ে বানতল তালুকের বিসি রোডে গাড়িটিকে দাঁড় করান লোকো পাইলট। যদিও স্বাস্থ্যকর্মীদের পৌঁছতে দেরি হচ্ছিল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসেন ট্রেনে সহযাত্রী দুই মুসলিম মহিলা।
তাঁরা ট্রেনের শৌচালয়ে মহিলাকে নিয়ে যান। রেলকর্মী সাহায্য করেন তাঁদের। শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের পৌঁছনোর আগে দুই সহযাত্রীর সাহায্যে শৌচলয়েই সন্তানের জন্ম দেন তরুণী। বানতল স্টেশনের আধিকারিকরা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। ওই অ্যাম্বুল্যান্সে করে পরে হাসপাতালে পাঠানো হয় তরুণী এবং সদ্যোজাতকে। চিকিৎসকরা জানিয়েছেন মা-সন্তান দু’জনেই ভালো আছে।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি