Andhra Pradesh

জল চাওয়ার অছিলায় ভরদুপুরে ঘরে প্রবেশ, মহিলাকে ধর্ষণ করে পলাতক আগন্তুক!

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ঘটনায়। অভিযুক্ত এখনও অধরা। তবে পুলিশের আশ্বাস, সবরকম চেষ্টা করা হচ্ছে তাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৫৫

options
link
জল চাওয়ার অছিলায় ভরদুপুরে ঘরে প্রবেশ, মহিলাকে ধর্ষণ করে পলাতক আগন্তুক!
প্রতীকী ছবি।

‘একটু জল দেবেন?’ গৃহস্থের বাড়ির দোরগোড়ায় উপস্থিত হয়ে এমন কথা বললে কি সেই বাড়ির মানুষের পক্ষে সম্ভব উপেক্ষা করা? কিন্তু মানবিকতার খাতিরেই তিনি জল আনতে গেলে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে। ঘটনা অন্ধ্রপ্রদেশের। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এমন এক ঘটনায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত অধরা। তবে পুলিশের আশ্বাস, সবরকম চেষ্টা করা হচ্ছে তাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণী রাজ্যের পালনাড়ু জেলার মাচেরলা শহরের বাসিন্দা ওই মহিলা একজন সরকারী কর্মী। গতকাল, বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়িতে একাই ছিলেন। সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আচমকাই তাঁর বাড়ির সামনে এসে উপস্থিত হয় এক আগন্তুক। সে জল খেতে চেয়েছিল। এরপর দরজা খুলতেই ভিতরে ঢুকে ওই মহিলার উপরে নাকি ঝাঁপিয়ে পড়ে সে। অভিযোগ, এরপরই ছুরি দেখিয়ে নির্যাতিতার হাত বেঁধে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে প্রতিবেশীরা ঘর থেকে মহিলার অচেতন দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। খবর যায় পুলিশে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর অন্য এক হাসপাতালে তাঁকে নির্দিষ্ট চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

এদিকে অভিযুক্তকে ধরতে মরিয়া পুলিশ। শুক্রবারই নির্যাতিতার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে অভিযুক্তের আঙুলের ছাপ। পাশাপাশি ঘটনাস্থল থেকে অন্যান্য ফরেনসিক প্রমাণও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। বিশেষ তদন্তকারী দল গঠন করে সমস্ত কল ডেটা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযুক্ত সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকে তা পুলিশকে জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে কোনও ধরনের গুজব ছড়াতেও বারণ করা হয়েছে তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.