সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্যান্টের পকেটের ভিতরে লক্ষাধিক টাকার সোনার বার ও গয়না পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ল এক তরুণী৷ ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে৷ অভিযুক্ত তরুণী পরনের ডেনিম শর্টসের পকেটে করে ওই সোনার বার ও গয়না পাচার করছিল বলে অভিযোগ৷ বিমানবন্দর সুত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সোনার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা৷
দিল্লির অভিবাসন দপ্তর থেকে জানানো হয়েছে যে, শুক্রবার বিমানটি দুবাই থেকে দিল্লি পৌঁছনোর পর ওই তরুণীর উপর সন্দেহ হয়৷ তার পরীক্ষা – নিরীক্ষার করে শর্টসের সামনের পকেট থেকে ২৪ ক্যারাটের ১২ টি সোনার বিস্কুট পাওয়া যায়৷ যার ওজন ও মূল্য প্রায় ১.৪ কেজি ও ৪২.৭৫ লক্ষ টাকা৷ শুধু তাই নয়, তরুণীর ডেনিমের পিছনের পকেট থেকে দুটি পাউচে পাওয়া গিয়েছে ৭৮০ গ্রামের ১১০টি সোনার গয়না, যার মূল্য ১৮.৬২ লক্ষ টাকা৷ সবমিলিয়ে তরুণীকে গ্রেফতার করে তার কাছ থেকে আনুমানিক ৬১.৩৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!