সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ছত্তিশগড়ের বিলাসপুরে আকাঙ্ক্ষা হত্যা-কাণ্ডের ছায়া। শাশুড়িকে খুন বাড়ির ভিতরেই পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। রবিবার কমলজিত কৌর নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বৃদ্ধা শাশুড়িকে খুন করে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফেঁদেছিল ওই মহিলা। বিলাসপুরের মজরি গ্রামে প্রায় সপ্তাহখানেক আগে ওই স্বামীহারা মহিলা শাশুড়ি জশ কৌরকে জমি সংক্রান্ত গন্ডগোলের জেরে খুন করে বলে অভিযোগ। তারপর তাঁর মৃতদেহ বাড়ির ভিতরেই পুঁতে দেয় বলে জানিয়েছে পুলিশ।
(ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষায় সাফল্য পেল ইসরো)
কমলজিতের স্বামী মাস তিনেক আগে প্রয়াত হয়েছেন। তারপর সে শাশুড়ির সঙ্গেই থাকত। কিছুদিন আগে ননদ সুরিন্দর কৌর ফোন করে শাশুড়ির খোঁজ করলে কমলজিত তাঁকে বলে, শাশুড়ি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। এরপর সুরিন্দর পুলিশে অভিযোগ জানান। এই ঘটনায় ওই বৃদ্ধার পরিজনদের সন্দেহ জাগে। তারপরই পুলিশ কমলজিতকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করে ওই মহিলা। তারপর তার ঘর খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হুবহু আকাঙ্ক্ষা হত্যা-কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছে ওয়াকিবহাল মহল।
সর্বশেষ খবর
-
রাজনৈতিক ‘শত্রুতা’ ভুলে উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান রাজ-কৌস্তভের, বদলাচ্ছে সমীকরণ?
-
ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ
-
আরএসএসে যোগের অপরাধে দুই শিক্ষককে সাসপেন্ড! ট্রাইব্যুনালে বড় ধাক্কা কর্নাটক সরকারের
-
রুশ তেল না কিনলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে? জেলেনস্কির দেশে বসে ট্রাম্পকে খোঁচা জয়শংকরের
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম