আবাসনের লিফটে পুরুষ বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ বধূ! আর সেই ভিডিও ছড়িয়ে পড়ল আবাসনের বাসিন্দাদের ফোনে। ভিডিও সামনে আসতেই ওই গৃহবধূকে চরম হেনস্থার মুখে পড়তে হয়। কখনও প্রতিবেশীদের বাঁকা চাহুনি তো আবার কখনও কটাক্ষের মধ্যে পড়তে হয় ওই বধূকে। একদিন কিংবা দুদিন নয়, গত কয়েকমাস ধরে বারবার হেনস্থার শিকার হতে হয় ওই মহিলাকে। এই ঘটনা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। আর এরপরেই স্থানীয় পুলিশ স্টেশনের দ্বারস্থ হন ওই গৃহবধূ। আবাসনের নজরদারি ব্যবস্থার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলে পুলিশে লিখিত অভিযোগ জানান ওই বধূ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই ফুটেজ ভাইরাল হল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের কথায়, সোসাইটির সিসিটিভি ব্যাকআপের দায়িত্বে থাকা কেউ বা কারা এর পিছনে আছে। আর সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরীতে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি কয়েকমাস আগের। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই মহিলা লিফটে ওঠার সময় তাঁর সঙ্গে এক পুরুষ বন্ধুকে দেখা যায়। লিফটে থাকা সিসিটিভির কথা ভুলেই সেই সময় একে অপরকে চুম্বন করেন। আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে সিসিটিভিতে বন্দি হয়ে যায়। ঘটনার প্রায় তিনমাস পর সেই ফুটেজ ভাইরাল হয়ে পড়ে। ছড়িয়ে পড়ে আবাসনে বাসিন্দাদের মোবাইলে। তবে এই বিষয়ে কিছুই জানতেন না ওই গৃহবধূ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একদিন বাজারে যাওয়ার সময় এক প্রতিবেশীর কটাক্ষের মুখে পড়েন ওই বধূ। তাঁকে ঘিরে শুরু হয় উপহাস। এই বিষয়ে খোঁজখবর নিতেই গোটা ঘটনা জানতে পারেন ওই মহিলা। আর তা শোনার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। যদিও কয়েকদিনের মধ্যেই নিজেকে সামলে নিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।
কীভাবে সিসিটিভি ফুটেজ ভাইরাল হল, তা জানতে চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান ওই তরুণী। শুধু তাই নয়, ঘটনার পিছনে কে বা কারা আছে তাও খুঁজে বের করতে হবে বলে আবেদনে জানান। ওই গৃহবধূর অভিযোগ, সিসিটিভির অ্যাক্সেস কারও হাতে থাকা মানেই, ক্ষমতার অপব্যবহার কখনই নয়। এতে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও থানায় আবেদন ওই বধূর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’