Uttarkashi

দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য

দুই বন্ধু ফিরে এলেও ববিতা ফেরেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২০:৫৫

options
link
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
এখনও কোনও হদিশ মেলেনি এমবিএ পড়ুয়া ববিতা পাণ্ডের।

উত্তর কাশীর এক নিখোঁজ বছর চব্বিশের তরুণী পর্যটককে ঘিরে রহস্য ক্রমেই ঘনাচ্ছে। গত ২৯ মে থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। এদিকে যে সিসিটিভি ফুটেজে শেষবার তাঁকে দেখা যাচ্ছে, সেখানে তাঁর পাশে থাকা দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনও কোনও হদিশ মেলেনি এমবিএ পড়ুয়া ববিতা পাণ্ডে নাম্নী সেই তরুণীর।

Advertisement

জানা গিয়েছে, ২৫ মে উত্তর কাশীর দায়ারা বুগিয়ালে ট্রেকিং করতে গিয়েছিলেন। তার দুই বন্ধু ফিরে এলেও ববিতা কিন্তু ফেরেননি। এরপরই থানায় নিখোঁজ ডায়রি করে তাঁর পরিবার। পুলিশ সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ২৮ মে তাঁরা তিন জনে মিলে রইথল গ্রামে গিয়েছিলেন। এরপর গত ২৯ মে তাঁরা তিনজন সেখান থেকে গোই বেস ক্যাম্পে যান। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান ববিতা। শুরু হয় তল্লাশি। কিন্তু আর খোঁজ মেলেনি। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৬ দিন। এখনও নিখোঁজ ববিতা। ওই অঞ্চলের বিরাট জলাশয়টিও খুঁজে দেখা হচ্ছে। তবে শেষ খবর পর্যন্ত কোনও সূত্রেরই সন্ধান মেলেনি। ববিতার দুই বন্ধুর বয়স ২৩। তাঁদের নাম হরমন পাল সিং ও হরমনপ্রীত সিং। প্রথমজন উত্তরাখণ্ড ও দ্বিতীয় জন উত্তরপ্রদেশের বাসিন্দা। মেনারি থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

এদিকে গঠিত হয়েছে ছয় সদস্যের এক দল। খুব দ্রুত সেই দলটি ওই অঞ্চলে উপস্থিত হয়ে নতুন করে তল্লাশি চালাবে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করেই সব দিক খুঁজে দেখা হবে। স্থানীয় জনতার সাহায্যও নেওয়া হবে। আশা করা হচ্ছে, শিগগিরি এই মামলায় কোনও সূত্র নিশ্চয়ই মিলবে। আপাতত সেই প্রতীক্ষাতেই ববিতার পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.