সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রাক্তন কর্মীর নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগ উঠল সেই সংস্থার ডিরেক্টর এবং এক মহিলা কর্মীর বিরুদ্ধে৷ দু’জনকেই গ্রেপ্তার করেছে সাইবরাবাদ থানার সাইবার ক্রাইম শাখা৷
ঘটনা হায়দরাবাদের কেপিএইচবি কলোনির৷ ধৃতরা হলেন হাইয়া কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর এ শিবায় এবং ৩০ বছরের মহিলা টেলিকলার৷ পুলিশ জানিয়েছে, কেপিএইচবি কলোনির একটি মহিলা হস্টেলে থাকতেন ওই সংস্থার প্রাক্তন কর্মী৷ মাস কয়েক আগে ওই সংস্থায় ইস্তফা দিয়ে অন্য একটি কোম্পানিতে যোগ দেন তিনি৷ ২২ বছরের ওই যুবতীরই রুমমেট ছিলেন হাইমা কনসালটেন্সির মহিলা টেলিকলার৷ রবিবার সন্ধেতে যুবতী দেখেন তাঁর রুমমেট নিজের মোবাইল ফোনের ক্যামেরা তাঁর দিকে তাক করে রেখেছেন৷ যদিও তখন তাঁকে কিছু বলেননি যুবতী৷ পরের দিন অফিসে বেরনোর জন্য পোশাক বদলের সময় ফের একই ঘটনা ঘটে৷ ফলে সন্দেহ বাড়ে তাঁর৷ রুমমেটকে জিজ্ঞেস করেন, কী করার চেষ্টা করছেন তিনি! থতমত খেয়ে তড়িঘড়ি নিজের মোবাইলটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন ওই মহিলা৷ জোর করে মহিলার থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যুবতী নিজের অর্ধ-নগ্ন ছবি ও ভিডিও দেখতে পান৷
[আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক]
সাইবার ক্রাইম শাখার এসিপি এস জয়রাম জানান, যুবতীর বেশ কিছু অর্ধ-নগ্ন ছবি ও নগ্ন ভিডিও তাঁর বস শিবায়কে হোয়াটসঅ্যাপ করেছিলেন ওই টেলিকলার৷ ঘটনায় সোমবারই অফিস থেকে ম্যানেজিং ডিরেক্টর ও টেলিকলারকে গ্রেপ্তার করা হয়৷ জেরায় ওই টেলিকলার জানান, তাঁর বসই তাঁকে এই কাজের জন্য জোর করেছিলেন৷ তাঁদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
[সুখী দেশের তালিকায় পাকিস্তান, বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি