Uttar Pradesh

হাত-পা বেঁধে স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! সিসিটিভি ফুটেজে পর্দাফাঁস স্ত্রীর

ভাইরাল হয় অত্যাচারের সিসিটিভি ফুটেজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৪, ১৫:৪৬

options
link
হাত-পা বেঁধে স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা! সিসিটিভি ফুটেজে পর্দাফাঁস স্ত্রীর
স্বামীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাগজ খুললেই চোখে পড়ে বধূ নির্যাতনের ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ঠিক তার বিপরীত কাণ্ডের সাক্ষী হয়েছে। স্বামীকে পাশবিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর হাত-পা দড়ি দিয়ে বেঁধে নির্যাতন চালান তিনি। এমনকী স্বামীর গোপনাঙ্গে সিগারেটে ছ্যাঁকা দেন। স্ত্রীর হাত থেকে মুক্তি পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন স্বামী। এর পরই গ্রেপ্তার করা হয় মহিলাকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মেহের জাহান। স্বামী মানান জাইদির অভিযোগ, মেহের তাঁকে জোর করে মাদক খাওয়ায়, দড়ি দিয়ে হাত-পা বাঁধে। এর পর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সিগারেটের ছ্যাঁকা দেয়। এমনকী গোপনাঙ্গও সিগারেটের ছ্যাঁকায় পোড়ানো হয়েছে বলে অভিযোগ। অত্যাচারের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাত-পা বাঁধা স্বামীর বুকের উপর চেপে বসে আছেন স্ত্রী। সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনাও দেখা গিয়েছে বলে দাবি।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী

স্বামীর অভিযোগের ভিত্তিতে গত ৫ মে গ্রেপ্তার করা হয়েছে মেহের জাহানকে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও নির্যাতনের মামলা করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর খানেক আগে বিয়ে হয় মেহের ও জাইদির। শুরু থেকেই জাইদিকে আলদা থাকার জন্য চাপ দিচ্ছিলেন স্ত্রী। জাইজি মা-বাবাকে ছেড়ে থাকতে রাজি না হওয়ায় অশান্তি চরে উঠেছিল। এর পরই স্বামীর পাশবিক নির্যাতনের ঘটনা সামনে এল।

 

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.