PM Narendra Modi

‘সুন্দরবন গড়ে তুলছেন মহিলারাই’, প্রধানমন্ত্রীর মুখে ঝড়খালির ‘বাঘ বিধবা’দের প্রশংসা

রবিবার ১৩৮ তম 'মন কি বাত' অনুষ্ঠানে পরিবেশ রক্ষা নিয়ে আর কী বার্তা দিলেন মোদি?

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২০:১৩

options
link
‘সুন্দরবন গড়ে তুলছেন মহিলারাই’, প্রধানমন্ত্রীর মুখে ঝড়খালির ‘বাঘ বিধবা’দের প্রশংসা
সুন্দরবনের বাঘ বিধবাদের প্রশংসা মোদির মুখে

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে সুন্দরবনের ‘বাঘ বিধবা’দের প্রশংসা! রবিবার ১৩৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সুন্দরবন নিয়ে বেশ খানিকটা বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য, ‘‘সুন্দরবনের মানুষরাই সুন্দরবনের ইকো সিস্টেমকে তৈরি করছেন। স্থানীয় মানুষরাই ম্যানগ্রোভ লাগাচ্ছেন। যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। আর এই মহিলাদের মধ্যে অনেকেই বাঘ বিধবা।” প্রধানমন্ত্রীর মুখে নিজেদের কথা শুনে আপ্লুত তাঁরা।

Advertisement

প্রধানমন্ত্রীর কথায়, ‘‘সুন্দরবনে মাছ বা কাঁকড়া ধরতে যাওয়া তাঁদের স্বামীদের জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর জন্য তারাই সবথেকে বেশি এগিয়ে এসেছেন। আমরা যখন পরিবেশ রক্ষা করি, তখন শুধু কাজ নয়, পুরো ইকো সিস্টেমকে রক্ষা করি।”

১৩৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুন্দরবন নিয়ে বেশ কিছুটা সময় দিলেন রবিবার। সুন্দরবনে ‘বাঘ বিধবা’দের দুরবস্থার কথাও তুলে ধরেছেন তিনি। সুন্দরবনের মানুষজনই ইকো সিস্টেমকে তৈরি করছেন। ম্যানগ্রোভ রোপনকারীদের মধ্যে অধিকাংশই মহিলা। আর তাঁরা মূলত বাঘ বিধবা। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘সুন্দরবনে মাছ বা কাঁকড়া ধরতে যাওয়া তাঁদের স্বামীদের জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর জন্য তারাই সবথেকে বেশি এগিয়ে এসেছেন। আমরা যখন পরিবেশ রক্ষা করি, তখন শুধু কাজ নয়, পুরো ইকো সিস্টেমকে রক্ষা করি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী অসমের সোনাই রুপাইয়ের কথা উল্লেখ করেন। জানান, সেখানে জমি অধিগ্রহণ হয়েছিল তিন বছর আগে। পরে তা মুক্ত করার পর অদ্ভুতভাবে আবার হাতির দল ফিরে এসেছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঝড়খালির মহিলারা ম্যানগ্রোভ রোপন ও সংরক্ষণ করে উদাহরণ তৈরি করেছে বলে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, তাঁরা নতুন করে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করছেন। এই মহিলাদের মধ্যে অধিকাংশের স্বামীদের বাঘ টেনে নিয়ে গিয়েছে বা খেয়ে নিয়েছে।প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষের প্রশংসার কথা তুলে ধরায় যথেষ্ট আপ্লুত সেই এলাকার বাঘ বিধবার পরিবাররা।

Advertisement

প্রত্যেক বছর সুন্দরবনে নিয়ম করে বেশ কিছু মানুষ প্রাণ হারান বাঘের আক্রমণে। অভিযোগ, উপযুক্ত ক্ষতিপূরণ পান না তাঁরা। আদালতের মাধ্যমে আদায় করতে হয় ক্ষতিপূরণের টাকা। প্রধানমন্ত্রীর মুখে তাঁদের প্রশংসার কথায় আশার আলো দেখছে সুন্দরবনের বাঘ বিধবারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.