সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিইউ-তে যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী৷ গণধর্ষণের শিকার৷ শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, মহিলাকে অ্যাসিড খেতেও বাধ্য করেছে৷ এমন রোগীর সামনে বসে কি সেলফি তুলতে কারও ইচ্ছে করে? করে উত্তরপ্রদেশের এই তিন মহিলা কনস্টেবলের৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের জর্জ মেডিক্যাল ইউনিভারসিটিতে৷
[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]
বৃহস্পতিবার এলাহাবাদ-লখনউ গঙ্গা গোমতি এক্সপ্রেসে গণধর্ষণের শিকার হন ৪৫ বছরের ওই মহিলা৷ ধর্ষকরা জোর করে তাঁকে অ্যাসিড খাইয়ে ফেলে রেখে যায়৷ পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ মহিলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয় ওই তিন মহিলা কনস্টেবলকে৷ কিন্তু যন্ত্রণার ছটফট করা এক মহিলার পাশেই খোশগল্পে মেতে ওঠেন তিন মহিলা কনস্টেবল৷ ঘটা করে সেলফিও তোলেন৷ সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে৷
[মেয়েদের ‘বয়ফ্রেণ্ড’ থাকা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, মত অধ্যক্ষার]
প্রচারের আলোয় আসতেই নড়চড়ে বসে প্রশাসন৷ ঘটনাকে অমানবিক আখ্যা দিয়েছেন লখনউ এলাকার আইজি সতীশ গণেশ৷ তিন কনস্টেবলকেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আইজি৷
[যন্তরমন্তরে কৃষকদের অর্ধনগ্ন প্রতিবাদ, পাশে দাঁড়ালেন প্রকাশ রাজ]
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়