সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার নারী-পুরুষের ভেদাভেদ মিটল মুম্বইয়ের বিখ্যাত হাজি আলি দরগায়৷ অবশেষে পাঁচ বছর পর দরগায় প্রবেশ করলেন মহিলারা৷ মঙ্গলবার ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের ৭০-৮০ জনের একটি প্রতিনিধিদল হাজি আলি দরগায় প্রবেশ করেন৷ যে দলে ছিলেন বিএমএমএ-র সহ-প্রতিষ্ঠাতা নুরজাহান এস নিয়াজ৷ এমনকি এদিন দরগার প্রার্থনায় অংশও নেন মহিলারা৷
গত ২০১২ সালে হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশে অনুমতি দিয়েছিলেন ধর্মগুরু সৈয়দ পীর হাজি আলি শাহ বুখারি৷ যদিও পরে আচমকাই দরগা কর্তৃপক্ষের তরফে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়৷ এরপর ২০১৪-য় দরগা কর্তৃপক্ষর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন বা বিএমএমএ নামে ওই সংগঠন৷ এরপর নিম্ন আদালত দরগায় মহিলাদের প্রবেশের পক্ষে রায় দেয়৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে দরগা কর্তৃপক্ষ৷ এরপর শীর্ষ আদালতও দরগা মহিলাদের প্রবেশের অনুমতি দেয়৷ তা সত্ত্বেও দরগা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সরব হয়৷ তবে তাদের সে দাবি ধোপে টিকল না৷ তবে এক্ষেত্রে দরগা কর্তৃপক্ষ দরগার ভিতরে পুরুষ-নারীর আলাদা প্রবেশপথ করেছেন৷
সর্বশেষ খবর
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের