সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন এই রাজ্যের নানা প্রান্তে ঘটে চলেছে নারী নির্যাতন। ধর্ষণ, শ্লীলতাহানি, হেনস্তার খবর হলেই উত্তরপ্রদেশের নাম ঘুরে-ফিরে চলে আসে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, মহিলারা আগের তুলনায় রাজ্যে অনেকটাই সুরক্ষিত। অ্যান্টি রোমিও স্কোয়াড নামার পরই নাকি রাতারাতি মেয়েরা স্বস্তি বোধ করছে। সরকারের ১০০ দিন উপলক্ষ্যে এমনই তৃপ্তির ঢেঁকুর তুললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভেদ এবং ধ্বংসাত্মক রাজনীতির জন্য উত্তরপ্রদেশ পিছিয়ে পড়েছিল। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানেই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চান যোগী।
[আসছে GST, এবার অনলাইন কেনাকাটায় পকেটে আরও বেশি কোপ?]
তিন-চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায়। উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরেও ছিল নাটকীয়তা। যোগী আদিত্যনাথ তখতে বসার পর একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। তার মধ্যে ছিল বেআইনি কসাইখানা ঝাঁপ ফেলা, কৃষকদের ঋণ মকুব, লালবাতি বন্ধ, মহিলাদের সুরক্ষায় অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন। শেষের সিদ্ধান্তটি রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে জানিয়েছিল যোগী প্রশাসন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উন্নয়ন এবং রাজ্যকে অপরাধমুক্ত করাই তাঁর অগ্রাধিকার। ১৯ মার্চ লখনউয়ের তখতে বসার পর মঙ্গলবার ছিল যোগী সরকারের ১০০ দিন। কতটা কথা রাখতে পারলেন ৪৫ বছরের যোগী। লখনউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি এই সামান্য সময়ে তারা অনেকটা সফল। যোগীর দাবি, রাজ্যের মহিলারা এখন অনেক বেশি সুরক্ষিত। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের হিসাবেই গত তিন মাসে যে হারে ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তা গত বছরের তুলনায় অপেক্ষাকৃত বেশি। যোগীর মতে, অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরির পরই রাজ্যের মহিলারা এখন অনেকটাই নিশ্চিন্তে।
[সুখবর! জুলাইয়ে বেতন বাড়ছে অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের কর্মীদের]
বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেসের অভিযোগ, শুরু থেকেই এই স্কোয়াড অতিসক্রিয় হয়। যার ফলে বহু সাধারণ মানুষকে অহেতুক হেনস্তার মুখে পড়তে হয়েছে। বিরোধীদের বক্তব্য, প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে ঘটে চলেছে নারী নির্যাতনের ঘটনা। রামপুর থেকে গাজিয়াবাদ বা মথুরা। মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে। এমনকী আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন। অখিলেশ যাদবের জমানাকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করে ক্ষমতায় এসেছিল বিজেপি। তিন মাসেই বোঝা যাচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য অন্য কথা আদৌ তার কাছে পৌঁছতে পারেননি যোগী।
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী