সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারী রাজ্য বিমা সংস্থার (ইএসআইসি) নতুন উদ্যোগে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ মানুষ৷ সংস্থার সিদ্ধান্তে এবার সর্বোচ্চ ২১ হাজার টাকা মাসিক বেতন পেলেও ইএসআই-এর স্বাস্থ্যবিমার আওতায় আসা যাবে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেতন বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সংস্থা ঊর্ধ্বসীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে৷ এতদিন সর্বোচ্চ মাসিক ১৫ হাজার টাকা বেতনের কর্মীরা ইএসআই-এর সুবিধা পেতেন৷ ইএসআই-এর সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারী পরিবারের আরও প্রায় দু’কোটি মানুষ স্বাস্থ্যবিমা পরিষেবার আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে৷ বর্তমানে বিমার সুবিধা পান প্রায় ২.৬ কোটি শ্রমিক কর্মচারী ও তাঁদের পরিবারের প্রায় দশ কোটি মানুষ৷ সম্প্রতি সরকার অসংগঠিত শিল্পের শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৪২ শতাংশ বাড়িয়ে ৩৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে৷ এতদিন সেই পরিমাণ ছিল দৈনিক ২৪৬ টাকা৷
১ অক্টোবর থেকে ইএসআই-এর সিদ্ধান্ত কার্যকর হবে৷ শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র পৌরোহিত্যে সংস্থার বোর্ডের বৈঠকে মাসিক সর্বাধিক ২৫ হাজার টাকা বেতন প্রাপকদের প্রকল্পের আওতায় আনার প্রস্তাব দেওয়া হলেও তা শেষ পর্যন্ত গৃহীত হয়নি৷
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি