সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাইকেল’-এর লড়াই এবার উত্তরপ্রদেশের গণ্ডি ছাড়িয়ে রাজধানীতে৷ রবিবার অখিলেশ যাদব জানিয়েছিলেন, নির্বাচনী চিহ্ন সাইকেলের জন্য দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন৷ আর সোমবার সকালেই ‘নেতাজি’ মুলায়ম সিং পূর্ব ঘোষণা মতো বৈঠক বাতিল করে দিল্লি ছুটলেন দলের চিহ্ন দখলের জন্যই৷
Shivpal Yadav reaches Mulayam Singh’s residence in Delhi pic.twitter.com/iUBEJs6Xmj
Advertisement— ANI UP (@ANINewsUP) January 2, 2017
Advertisement
এদিকে তড়িঘড়ি লন্ডন থেকে দিল্লি ফিরে এলেন যাদব কুলের দ্বন্দ্বের অন্যতম কারিগর অমর সিং৷ শরীর ভাল নেই, এই অজুহাতে লন্ডনে ছিলেন কিছু দিন৷ কিন্তু রবিবার অখিলেশ তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কারের কথা ঘোষণার পরই দেশে ফিরে আসেন৷ এবং বিমানবন্দরে দাবি করেন, তিনি নির্দোষ৷ যখন সপা তৈরি হচ্ছে তখন থেকেই মুলায়মের সঙ্গে তাঁর সম্পর্ক৷ সোমবার অমর সিং অখিলেশকে একহাত নিয়ে অভিযোগ করেছেন, দলে চক্রান্ত করে নানা বেআইনি কাজ করছেন অখিলেশ যাদব৷ যে কোনও তদন্তের মুখোমুখি হতেও রাজি আছেন বলে দাবি অমরের৷ লখনউ বিমানবন্দরে মুলায়ম এদিন জানিয়েছেন প্রয়োজনে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন৷ অখিলেশ সম্পর্কে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান মুলায়ম৷
Samajwadi Party’s election symbol is my signature: Mulayam Singh Yadav pic.twitter.com/Xc46bk9oYo
— ANI UP (@ANINewsUP) January 2, 2017
সর্বশেষ খবর
-
‘কলকাতা দেখব মামা’, আবদার করেই তারাতলার বহুতলের ছাদে, আর ফেরা হল না মামা-ভাগ্নের
-
লাইভ সার্জারি থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, ডিসানে হিস্টেরোস্কোপির মাস্টারক্লাস
-
অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের ‘বন্ধু’কে আটক করল পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা
-
কেতন হত্যাকাণ্ডে মা-বাবাকে দোষারোপ! পুণের হাড়হিম কাণ্ডে সমাজের সম্মুখে আয়না ধরলেন কঙ্গনা
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস