Modi Papua New Guinea

‘মোদির টিকিটে পাপুয়া নিউ গিনির ভোটে লড়ব’, খোঁচা যশবন্ত সিনহার, পালটা বিজেপির

প্রথম ভারতীয় হিসাবে পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী সফর বেশ আলোচিত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৩, ১২:১০

options
link
‘মোদির টিকিটে পাপুয়া নিউ গিনির ভোটে লড়ব’, খোঁচা যশবন্ত সিনহার, পালটা বিজেপির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির (Narendra Modi) পা ছুঁয়ে প্রণাম করেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। এই ঘটনাকে মোদির জনপ্রিয়তা হিসাবে দাবি করে আসরে নামে বিজেপি। তার পালটা খোঁচা দিয়ে টুইট করেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এবার পাপুয়া নিউ গিনিতেই তাঁকে নির্বাচনের টিকিট দেবেন মোদি। এহেন মন্তব্যের বিরোধিতায় আবার সরব হয়েছে গেরুয়া শিবির। সবমিলিয়ে, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে মোদির পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) সফর নিয়ে চর্চা তুঙ্গে।

Advertisement

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রাধান্য ঠেকাতে অন্যান্য দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে ভারত। সেই জন্য রবিবার জাপানে জি-৭ সম্মেলন সেরেই পাপুয়া নিউ গিনি পৌঁছন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত দশটার পরে সেদেশের রাজধানী পোর্ট মোরেসবিতে পা রাখেন তিনি। বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর সময়েই ভারতীয় কায়দায় প্রণাম করেন মারাপে (James Marape)। ভাইরাল হয়ে যায় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এই কাজের ভিডিও। এমনকি মোদিকে পথপ্রদর্শক বলে সম্মান জানান পাপুয়ার প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত সাতজনের, আহত ১৩]

মারাপের এই কাজের ব্যাপক প্রশংসা করেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রীরা। তাঁদের অধিকাংশের মতে, মোদির নেতৃত্বেই আন্তর্জাতিক মহলে ভারতের নাম আরও গৌরবান্বিত হয়েছে। সেই জন্যই ভারতীয় সংস্কৃতি গ্রহণ করছে নানা দেশ। এহেন অবস্থানকেই কটাক্ষ করেছেন যশবন্ত সিনহা। টুইট করে তিনি বলেন, “আমি তো ভাবছিলাম আগামী লোকসভা নির্বাচনে লড়ব। তবে সেটা পাপুয়া নিউ গিনি থেকে। আশা করি মোদি নিশ্চই আমাকে একটা টিকিট দেবেন।”

Advertisement

এই টুইটের পরেই তীব্র নিন্দা করেছে বিজেপি (BJP)। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পালটা টুইট করে বলেন, “এই ব্যক্তিকেই ভারতের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চেয়েছিল কংগ্রেস। তাঁর এমন মন্তব্য, ভাবা যায়?” প্রসঙ্গত, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী বলেছিলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াইয়ে জাঁতাকলের মধ্যে পড়ে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমাদের মতো ছোট দেশগুলির সমস্যা তুলে ধরার জন্য মোদিই প্রকৃত কণ্ঠস্বর।” তারপরেই টুইটে খোঁচা দেন যশবন্ত।

[আরও পড়ুন: প্রয়াত RRR ছবি খ্যাত অভিনেতা, শোক প্রকাশ পরিচালক রাজামৌলির]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন