সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে দিবসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে। সেই ম্যাচ মুস্তাফিজকে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও এক ম্যাচের জন্য বাংলাদেশ বোলারের ছুটি বাড়ল। ইতিমধ্যেই মুস্তাফিজুর চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঁচ ম্যাচ থেকে ১০টি উইকেট নিয়েছেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সময়ে বলেছিল ৩০ এপ্রিলের বেশি থাকতে পারবেন না বাংলাদেশ তারকা।
[আরও পড়ুন: ‘চোট আছে, খেলছেন শুধু দলের জন্য’, ধোনির লড়াকু মানসিকতাকে কুর্নিশ চেন্নাই কোচের]
এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ। ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন তিনি। সব ঠিক থাকলে সেই ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি।
জিম্বাবোয়ে সিরিজের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা পেসারকে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবোয়ে দল। ৩ মে সিরিজের প্রথম ম্যাচ। ১২ মে পর্যন্ত চলবে সেই সিরিজ। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
[আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! আইপিএলের মাঝেই ভারতকে বিশ্বকাপ হারের খোঁচা কামিন্সের]
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব