রাজর্ষি গঙ্গোপাধ্যায়: তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুবার আইপিএল খেতাব জিতেছে। ২০১২ এবং ২০১৪ সালে। সেই গৌতম গম্ভীর আবারও ফিরে এসেছেন নাইট শিবিরে। কেকেআর-কে বদলে দেওয়ার জন্য গম্ভীরের হাতে নাইট কর্তৃপক্ষ তুলে দিয়েছে দলের রিমোট কন্ট্রোল। পারবেন কি গম্ভীর?
২২ মার্চ বল গড়াচ্ছে আইপিএলের। তার আগে কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর বলছেন, ”আমি খুব কঠিন একজন মানুষ। শাহরুখ খান ও ভেঙ্কি মাইশোরকে ধন্যবাদ জানাই। আমি একগুঁয়ে প্রকৃতির। শাহরুখ খান আমাকে বলেছিলেন, গড়ো বা ভেঙে ফেল, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি।”
[আরও পড়ুন: মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম, হতাশ ইস্টবেঙ্গল গোলকিপারকে ‘জীবনের পাঠ’ দিলেন বাস্তব]
গম্ভীরের হাতে যখন নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছিল ২০১১ সালে, তখনও একই কথা বলেছিলেন কিং খান। এবারও সেই একই কথা বলেছেন শাহরুখ। গম্ভীর বলছেন, ”আমি জবাবে বলি আমি কতটা কী করতে পারব, তা বলতে পারি না। তবে দলটাকে ভালো জায়গায় পৌঁছে দেব বলেই আশা রাখি।”
আইপিএলের বল গড়ানোর আগে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ”আমি কেকেআরকে সাফল্য এনে দিইনি বরং কেকেআর-ই আমাকে সফল করেছে। কেকেআর মানে সততা, ত্যাগ।” একই সুরে গৌতম গম্ভীর কিং খান সম্পর্কে বলেন, ”শাহরুখ খান আমাকে সততা শিখিয়েছেন। সকলকে সমান মর্যাদা ও সমান চোখে দেখতে শিখিয়েছেন।”
[আরও পড়ুন: দুবার প্লে অফে উঠেও স্বপ্নভঙ্গ, অধরা আইপিএল পাবে লখনউ? একনজরে শক্তি-দুর্বলতা]
সর্বশেষ খবর
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ