সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যেই দলের অধিনায়ককে তীব্র ভর্ৎসনা মালিকের! আইপিএলে (IPL 2024) নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বুধবারের ম্যাচ। হায়দরাবাদের কাছে লখনউয়ের অসহায় আত্মসমর্পণের পরে মাঠে দাঁড়িয়েই এলএসজি অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ঠিক কী কথা হয়েছে দুজনের মধ্যে তা এখনও জানা যায়নি।
Post match meet b/w Sanjiv Goenka & KL Rahul. #IPL2024 | #LSG pic.twitter.com/hGXmrVsCQV
Advertisement— SuperGiantsArmy™ — LSG FC (@LucknowIPLCover) May 8, 2024
Advertisement
বুধবার হায়দরাবাদের ( Sunrisers Hyderabad) ঘরের মাঠে খেলতে নেমে একেবারে ধূলিসাৎ হয়ে যায় লখনউ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ (Lucknow Super Giants) অধিনায়ক রাহুল। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে দলের ইনিংস। চূড়ান্ত ব্যর্থ হন অধিনায়ক রাহুল নিজেও। পরে আয়ুষ বাদোনির হাফসেঞ্চুরি ও নিকোলাস পুরানের দাপটে কোনওমতে ১৬৫ রান তোলে লখনউ।
[আরও পড়ুন: সঙ্গী বিতর্ক, বায়ার্নকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ]
কিন্তু ১৬৬ রানের টার্গেট একেবারে ছেলেখেলা করে তুলে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথমবার ১৬০ রানের বেশি টার্গেট ১০ ওভারের মধ্যে তুলে ফেলেছে কোনও দল। ইতিহাস গড়ে ম্যাচ জেতে হায়দরাবাদ। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন অধিনায়ক রাহুল (KL Rahul) নিজেও।
তার পরেই দলের মালিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রাহুল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয় রাহুলের দিকে এগিয়ে যাচ্ছেন দলের কর্ণধার গোয়েঙ্কা। হাত নেড়ে বেশ রাগত ভঙ্গিতে কিছু বলতে থাকেন তিনি। যদিও রাহুলকে জবাব দিতে দেখা যায়নি। সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তুমুল বিতর্ক। প্রকাশ্যেই দলের অধিনায়ককে এভাবে তিরস্কার করছেন মালিক, এমন ঘটনা আইপিএলে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। অধিনায়কের সঙ্গে মালিকের তিক্ততা থাকলেও তার বহিঃপ্রকাশ এভাবে মাঠের মধ্যে ঘটেনি কখনই। ভিডিও দেখে নেটিজেনদের তোপ, মালিক হলেও জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন না কেউ।
[আরও পড়ুন: সংঘাত আবহেই ভারতে মালদ্বীপের বিদেশমন্ত্রী, দুদেশের সম্পর্ক নিয়ে বৈঠক জয়শংকরের সঙ্গে]
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের