সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে কি কটাক্ষ করলেন কেকেআর পেসার হর্ষিত রানা (Harshit Rana)? লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে উইকেট নেওয়ার পরে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন কেকেআর (KKR) পেসার।
তাঁর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন হর্ষিত রানা আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেই কটাক্ষ করেছেন।
এর আগে আইপিএলের (IPL 2024) নিয়মনীতি লঙ্ঘন করায় ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করা হয়েছিল তাঁকে। এক ম্যাচ নির্বাসিতও করা হয়েছিল রানাকে। লখনউয়ের বিরুদ্ধ উইকেট নেওয়ার পরে উদ্দাম উদযাপনে মেতে ওঠেননি ঠিকই হর্ষিত কিন্তু মুখে আঙুল দিয়ে কাউকে চুপ করার অঙ্গভঙ্গি করেন।
Advertisement— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2024
Advertisement
তাঁর এহেন অঙ্গভঙ্গির পরই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। এক সোশাল মিডিয়া ব্যবহারকারী বিসিসিআই-কে উদ্দেশ্য করে টুইট করেন, ”বিসিসিআই-কেই কটাক্ষ করল রানা। ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।” আর এক সোশাল মিডিয়া ব্যবহারকারী টুইট করেন, ”আশা করা যায় এই উদযাপনের জন্য আর নিষিদ্ধ হতে হবে না হর্ষিত রানাকে।”
@BCCI he is clearly taunting you . Take strict action
— MAHIYANK™ (@Mahiyank_78) May 5, 2024
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বন্য উদযাপনের জন্য কড়া শাস্তি পেতে হয়েছিল হর্ষিত রানাকে। লখনউয়ের বিরুদ্ধে এহেন উদযাপনের জন্য নতুন করে আবার রানাকে শান্তি দেওয়া হয় কিনা সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ
-
মিনি ডার্বিতে নাটকীয় ড্র ইস্টবেঙ্গলের, এগিয়েও আটকে গেল মোহনবাগান, লিগ জয়ের লড়াইয়ে সব দলই