সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না বিরাট কোহলির (Virat Kohli)। ফর্মের বিচারে দেড় দশকের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার পোস্টার বয়। কিন্তু তা বলে মুষড়ে পড়তে রাজি নন তিনি। যতক্ষণ মাঠে থাকছেন চনমনে থাকছেন। খেলাটাকে উপভোগ করার চেষ্টা করছেন। ব্যাট হাতে সম্ভব না হলেও যেভাবেই সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করে চলেছেন বিরাট কোহলি। শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচেও মিলল সেই নমুনা। গোটা ম্যাচে অনবদ্য ফিল্ডিং করলেন তিনি। এক হাতে অনবদ্য ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)।
Virat plucks a mango out of thin air @imVkohli 🥵🥵 pic.twitter.com/mL4aCk0uwh
Advertisement— HARDER🦹♂️ (@TArak_KOhli) April 16, 2022
Advertisement
রান তাড়া করতে নেমে পন্থ তখন সদ্য সেট হয়েছেন। শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) সঙ্গে নিয়ে দলের রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক তখনই ৩০ গজের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার অবিশ্বাস্য ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরালেন বিরাট। ম্যাচের ১৭তম ওভারে সিরাজের বলে কভারের উপর দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন পন্থ। ব্যাটে-বলে সঠিক সংযোগ না হলেও ভাল গতিতে বলটি বেরিয়ে যাচ্ছিল বিরাটের মাথার উপর দিয়ে। ঠিক তখনই লাফিয়ে একহাত দিয়ে ক্যাচ লুফে নেন আরসিবির সদ্যপ্রাক্তন অধিনায়ক। পন্থ সেসময় ১৭ বলে ৩৪ রান করে ব্যাট করছিলেন। বিরাটের এই ক্যাচেই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। নাহলে হয়তো শনিবার জেতা হত না আরসিবির।
[আরও পড়ুন: ‘বুড়ো’ কার্তিকের কাছে হারল দিল্লি, মরশুমে চতুর্থ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের]
ঘটনাচক্রে শনিবার স্টেডিয়ামে হাজির ছিলেন বিরাটের সেলিব্রিটি স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পন্থের অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পর গ্যালারিতে অনুষ্কার উদ্দেশে হাত নাড়েন বিরাট। দেখিয়ে দেন ‘ভিকট্রি’ সাইন। সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে বিরাটপত্নীর মুখে। নিমেষে সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Virat Kohli given winning sign to his Anushka Sharma when he takes a Outstanding catch. pic.twitter.com/CSkadeXgWG
— CricketMAN2 (@ImTanujSingh) April 16, 2022
সোশ্যাল সাইটগুলিতে অবশ্য আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হল বিরাটের বিশ্রী ব্যাটিং ফর্ম। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক আইপিএলেও একেবারেই ভাল ফর্মে নেই। শনিবার দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে বিরাট করেছেন মাত্র ১২ রান। এদিনের ব্যর্থতার পর নেটদুনিয়ায় অস্ফুটে কোহলিকে বাদ দেওয়ার দাবিও উঠে গিয়েছে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের