স্টাফ রিপোর্টার: সময় দিলেই সাফল্য পাবেন কোচেরা। আইএসএলে ইস্টবেঙ্গলের দুর্দশার মধ্যেই সার্টিফিকেট দিয়ে গেলেন আর্মান্দো কোলাসো। ইস্টবেঙ্গলের বর্তমান কোচ অস্কার ব্রুজোকে নিয়ে আশাবাদী আর্মান্দো। তাঁর আশা সময় পেলে ভালো করবেন অস্কারও।
দেশের সফলতম ফুটবল কোচ আর্মান্দো কোলাসো। কিছুদিন আগেই দ্রোণাচার্য সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। সদ্য দ্রোণাচার্য সম্মান পাওয়া কোচকে শনিবার সংবর্ধনা দিল ইস্টবেঙ্গল। একটা সময় লাল-হলুদের কোচ থাকা আর্মান্দো এদিন ক্লাব তাঁবুতে পা রেখেই আবেগে ভেসে গেলেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কোচিংয়ে লাল- হলুদ জার্সিতে খেলা দীপক মণ্ডল, সৌমিক দে, আলভিটো ডি’কুনহার মত প্রাক্তন তারকা ফুটবলাররা। এদিন সংবর্ধনা সভায় ইস্টবেঙ্গল ও জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে আর্মান্দো বলেন, “সব ক্ষেত্রেই কোচেদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পাশাপাশি সময়ও দিতে হবে। এক-দু’সপ্তাহ কিংবা তিন মাসের মধ্যে কোচরা দারুণ কিছু করবেন, সেটা আশা করা উচিত নয়। কোচরা ম্যাজিশিয়ান নন।”
আইএসএলে লাল-হলুদের বর্তমান অবস্থা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “অস্কার ব্রুজোকে চিনি। ও যখন গোয়ায় কাজ করত তখন থেকেই দেখছি। এখানে আভ্যন্তরীণ কি কি সমস্যা রয়েছে বলতে পারব না। এটুকু বলতে পারি, ওকে সময় দিতে হবে।” কোলাসোর সাফ কথা, “কোচকে আরও সময় দিতে হবে। তাঁর ব্যাপারে অকারণে হস্তক্ষেপ করলে চলবে না। এই দল ঠিক ঘুরে দাঁড়াবে।”
সর্বশেষ খবর
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ