সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে আইএসএলের (ISL) দ্বিতীয় পর্ব শুরু করেছে মোহনবাগান। পয়েন্ট তালিকায় প্রথম ছয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী শনিবার ঘরের মাঠেই হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন দিমিত্রি পেত্রাতোসরা। সেই ম্যাচের আগে ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান (Mohun Bagan)।
আগামী ১০ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে ম্যারিনার্সদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতে ভক্তদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে। ম্যাচের দুদিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি টিকিট হাতে পাবেন সবুজ-মেরুন সমর্থকরা।
[আরও পড়ুন: হাতের মুঠোয় নায়কের জার্সি, পেত্রাতোসের উপহারে আত্মহারা খুদে মোহনবাগান সমর্থক রাজঋষি]
কোথায় মিলবে বিনামূল্যে টিকিট? ক্লাব সূত্রে খবর, মোহনবাগান টেন্ট ও সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করা যাবে। জেনারেল স্ট্যান্ডের টিকিটগুলোই বিনামূল্যে মিলবে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে টিকিট বিতরণ। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিট নিতে পারবেন সমর্থকরা। তবে প্রত্যেক সমর্থক মাথাপিছু দুটি করে টিকিট পাবেন।
উল্লেখ্য, আইএসএলে টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি মোহনবাগান। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এহেন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।
[আরও পড়ুন: টেস্টের মরা গাঙে বান এনেছে বাজবল ক্রিকেট, স্টোকসদের নিয়ে গর্বিত বোথাম]
সর্বশেষ খবর
-
বহাল তবিয়তে খামেনেই, মৃত্যু জল্পনা উড়িয়ে প্রথমবার প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার
-
‘ককরোচ’দের গোষ্ঠীদ্বন্দ্ব! জনপ্রিয় সৌরভ-আশুতোষদের পদ থেকে সরাল সিজেপি?
-
২৬ হাজার চাকরি বাতিল: সম্পন্ন হয়নি নতুন নিয়োগ! কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যরা
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?