স্টাফ রিপোর্টার: বুধবার ঘরের মাঠে আইএসএলের অন্যতম কঠিন ম্যাচে নামতে চলেছে মহামেডান। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফল তাঁর অনুকূলে না গেলে ফের কোচ আন্দ্রে চেরনিশভের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে।
আগের ম্যাচে ন ‘জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান। তখনই প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কি ফুটবলাররা মোটিভেট করতে পারছেন না নিজেদের? ম্যাচটি জিততে না পেরে সমালোচিত হয়েছিলেন কোচ চেরনিশভও। যদিও বেঙ্গালুরু ম্যাচের আগের দিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি তিনি বলছেন, “সবাই পেশাদার। নিজেদের মোটিভেট করতে এই তথ্যটাই যথেষ্ট।” মঙ্গলবার দলকে উজ্জীবিত করতে মাঠে এসেছিলেন ইনভেস্টার কর্তা দীপক সিং ও ক্লাব কর্তা কামারউদ্দিন আহমেদ। দু’জনই অনুশীলন শেষে কোচ-ফুটবলারদের সঙ্গে কথা বলেন।
এই ম্যাচেও নেই জোসেফ আদজেই। রক্ষণ নিয়ে চিন্তা থাকছে কোচ চেরনিশভের। তিনি বলছেন, “বেঙ্গালুরুর এগারো জন খেলবে। তিনজন খেলবে না। আমাকে ভাবতে হচ্ছে গোটা দলটাকে নিয়েই।” আদজেই না খেললে যিনি রক্ষণের দায়িত্বে থাকবেন সেই ফ্লোরেন্ট ওগিয়েরও এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হায়দরাবাদ এফসি ম্যাচে তাঁর ব্যাকপাস থেকেই গোল খেতে হয়েছে। বেঙ্গালুরুকে আটকাতে হলে এই ফরাসি ডিফেন্ডারকে বিশেষ ভূমিকা নিতে হবে।
আজ আইএসএলে
মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি
কিশোরভারতী, সন্ধ্যা ৭.৩০
স্পোর্টস ১৮ নেটওয়ার্ক
সর্বশেষ খবর
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
-
তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! ‘স্ত্রীকে ফিরিয়ে দিন’, পুলিশের কাছে কাতর আর্জি যুবকের
-
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, সমর্থকদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ
-
ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!