সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই সিটি ও কেরালা ব্লাস্টার্স (Mumbai City vs Kerala Blasters) ম্যাচে আক্রান্ত হন প্রবীর দাস (Prabir Das)। কেরল ব্লাস্টার্সের ডিফেন্ডার প্রবীর। মুম্বইয়ের ফুটবলার রস্টিন গ্রিফিতের হাতে আক্রান্ত হন তিনি। আক্রান্ত বঙ্গ ফুটবলার চোখের জল ফেলেন। সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটান তিনি। দীর্ঘ এক পোস্টে প্রবীর লেখেন, ”ফুটবলে হার-জিত রয়েছে। কিন্তু স্পোর্টসম্যানশিপ বজায় রাখা উচিত। মাঠের ভিতরে কথাকাটাকাটি, মতানৈক্য হতেই পারে কিন্তু তার একটা সীমারেখা থাকা উচিত। সেই সীমারেখা অতিক্রম করা উচিত নয়।”
প্রবীরের অভিযোগ তাঁর মাকে হেনস্থা করা হয়েছে। মায়ের অসম্মান সহ্য করতে পারেননি বঙ্গ তনয়। প্রবীর লিখেছেন, ”আমার মাকে অবাঞ্চিত হেনস্থার শিকার হতে হয়েছে। আমার উত্থানের পিছনে মায়েরই অবদান। মায়ের ত্যাগের জন্যই আজ জাতীয় স্তরে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি। আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেখানে লড়াই আর ত্যাগ হাত ধরাধরি করে হেঁটেছে। আমার পরিবারের প্রতিটি সদস্য সম্মানের যোগ্য।”
[আরও পড়ুন: CFL ডার্বি হোক দ্রোণাচার্য কোচ নইমের বেনিফিট ম্যাচ, IFA-র কাছে অনুরোধ মোহনবাগানের]
প্রবীরকে দৃশ্যতই ভেঙে পড়তে দেখা গিয়েছে। কাঁদতে দেখা যায় তাঁকে। আর এই কান্নার কারণ কিন্তু মুম্বইয়ের কাছে হার নয়। মায়ের অসম্মান সহ্য করতে না পেরে কেঁদে ফেলেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার। সোশাল মিডিয়ায় প্রবীর লিখেছেন, ”হারের জন্য নয়, আমার মাকে অসম্মানিত হতে হয়েছে , এই কারণেই চোখের জল ফেলেছি আমি।”
View this post on Instagram
আইএসএলে মুম্বই সিটি ২-১ গোলে হারায় কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচের শেষে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি চলে আসে শিরোনামে।
[আরও পড়ুন: ভারতের কোন মাঠকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরণ ঘটালেন জস বাটলার?]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী