100 new mobile medical vans in Kolkata

কলকাতায় নতুন ১০০ মোবাইল মেডিক্যাল ভ্যান, বস্‌তি এলাকায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর

সাধারণ ক্লিনিকের মতোই জটিল চিকিৎসা সংক্রান্ত সুবিধাও মিলবে এই চলন্ত হাসপাতালে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১১:০৪

options
link
কলকাতায় নতুন ১০০ মোবাইল মেডিক্যাল ভ্যান, বস্‌তি এলাকায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর
ঘিঞ্জি এলাকার বাসিন্দাদের দুয়ারে এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

কলকাতার ঘিঞ্জি এলাকার বাসিন্দাদের দুয়ারে এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্য়োগী রাজ্য সরকার। স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির মাধ্যমে শহরাঞ্চলে আরও ১০০টি নতুন মোবাইল মেডিক্যাল টিম চালু হতে চলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর দিতেই এই পরিকল্পনা। নতুন ১০০ ইউনিট যুক্ত হলে শহরের বস্তি এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ছবিটা আমূল বদলে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Advertisement

কী কী পরিষেবা মিলবে মেডিক্যাল ভ্যানে?
প্রতিটি গাড়িতে সেমি–অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল হ্যান্ড-হেল্ড এক্স-রে মেশিন থাকছে। ফলে সাধারণ ক্লিনিকের মতোই জটিল চিকিৎসা সংক্রান্ত সুবিধাও মিলবে এই চলন্ত হাসপাতালে। হিমোগ্লোবিন, রক্তে শর্করার মাত্রা, ম্যালেরিয়া শনাক্তকরণ এবং গর্ভধারণ পরীক্ষা-সহ প্রায় ৩৫ ধরনের পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই ইউনিটগুলিতে। প্রসূতি মহিলাদের জন্যে রয়েছে আল্ট্রাসোনোগ্রাফির সুবিধাও। জটিল রোগের ক্ষেত্রে রোগীদের দূর-দূরান্তে না দৌড়ে ইউনিটে থাকা টেলি–মেডিসিন ব্যবস্থার মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগও পাবেন।

Advertisement

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের কথায়, “শহরের বস্‌তি এলাকার বহু মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা সুযোগ পান না। এবার তাঁদের দোরগোড়ায় আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পৌঁছে দিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও চাঙ্গা করাই আমাদের লক্ষ্য।” নতুন ১০০টি মোবাইল ইউনিট চালুর উদ্যোগ প্রসঙ্গে আরও এক চিকিৎসক জানান, “বস্তির প্রসূতি মহিলাদের স্বাস্থ্য–সুরক্ষা সবসময়েই বড় চ্যালেঞ্জ।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.