সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়িতেই উদ্ধার হল ১১ বছরের কিশোরীর ঝুলন্ত দেহ৷ মৃতা শ্রেষ্ঠা দে যোধপুর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী৷ পরিবারের অভিযোগ, স্কুলে সহপাঠীর সঙ্গে টিফিন নিয়ে বচসার জেরেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী৷
[‘বাহুবলী’র চমক ফিকে করতে আসছে হাজার কোটির ‘মহাভারত’]
শ্রেষ্ঠার মা মহুয়া দে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ৷ তার কিছুক্ষণ আগেই বড় মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলেন তিনি৷ বাড়িতে তখন একাই ছিল শ্রেষ্ঠা৷ ফিরে এসে অনেকক্ষণ দরজায় ধাক্কা মেরেও শ্রেষ্ঠা যখন দরজা খোলেনি, তখন প্রতিবেশীদের ডাকেন তিনি৷ তাঁদের সাহায্যেই দরজা খোলা হয়৷ ভিতরে গিয়ে দেখা যায় শ্রেষ্ঠার দেহ তারই ওড়নারর ফাঁসে সিলিং ফ্যানে ঝুলছে৷ স্থানীয়দের সাহায্যেই দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা শ্রেষ্ঠাকে মৃত বলে ঘোষণা করেন৷
[পাতে রসগোল্লা বেশি না কম? বচসার জেরে ভেস্তেই গেল বিয়ে]
পরিবারের অভিযোগ, সোমবার সকালে স্কুল থেকে ফেরার পর থেকেই মনমরা ছিল শ্রেষ্ঠার৷ সেদিন স্কুলে টিফিন নিয়ে সহপাঠীর সঙ্গে ঝামেলা হয় ১১ বছরের কিশোরীর৷ সেকথা বাড়িতে এসে নাকি জানিয়েও ছিল সে৷ তারপরই এই ঘটনা ঘটে৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ তবে তাতে কী লেখা রয়েছে তা জানা সম্ভব হয়নি৷ আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পর্ণশ্রী থানা সূত্রে৷
[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে