Narkeldanga

নারকেলডাঙায় কোটি টাকা ছিনতাইয়ে রাতারাতি আটক ২, সিসিটিভি ফুটেজই সূত্র

পার্ক সার্কাস কাণ্ডেও গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ১৫:২৭

options
link
নারকেলডাঙায় কোটি টাকা ছিনতাইয়ে রাতারাতি আটক ২, সিসিটিভি ফুটেজই সূত্র
প্রতীকী ছবি।

নিরুফা খাতুন: নারকেলডাঙা এলাকা থেকে কোটি টাকা ছিনতাইয়ে আটক ২। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনিবার রাতেই আটক করে নারকেলডাঙা থানার পুলিশ। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই কাণ্ডের কিনারা করার চেষ্টা করছে পুলিশ। যদিও এখনও সমাধান হয়নি। একইভাবে পার্ক সার্কাস কাণ্ডেও গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে।

Advertisement

গতকাল ৯টা নাগাদ টাকা নগদ ভর্তি ব্যাগ নিয়ে নারকেলডাঙা চত্বরে হেঁটে যাচ্ছিলেন ৪২ বছরের ইফতিকার আহমেদ খান। পেশায় ছাগল ব্যবসায়ী। এদিন সকীলে ব্যবসার টাকা নিয়েই যাচ্ছিলেন তিনি। তখনই দুটি বাইকে চেপে আসে জনা কয়েক দুষ্কৃতী। একজন ইফতিকারের চোখে রাসায়নিক স্প্রে করে। অন্য একজন ছুরি দিয়ে তাকে ভয় দেখায়। তবু বাধা দেওয়ার চেষ্টা করেন ইফতিকার। তখনই ছুরি দিয়ে তাঁর বা হাতে জোরাল আঘাত করে ব্য়াগ ছিনিয়ে চম্পট দেয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ব্যাগে প্রায় এক কোটি টাকা ছিল। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে থেকেই রেইকি করে গিয়েছিল। ছিনতাইয়ের মতলব নিয়ে তক্কেতক্কে ছিল তারা। এদিন সেই সুযোগ মেলে। তবে সকালে জনবহুল রাস্তা থেকে যেভাবে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হল, তা যথেষ্ট আতঙ্কের।

Advertisement

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি পার্ক সার্কাস চত্বর থেকে একইভাবে ১২ লক্ষ টাকা ছিনতাই হয়। বাইকে চেপে দুষ্কৃতীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এবার ফের একবার একই কায়দায় ছিনতাই হল। তবে কড়েয়া থানার ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দুটি বাইকও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.