সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মাছে ভাতে বাঙালি। যতই বিরিয়ানি বা চাউমিন দিয়ে উদরপূর্তি করা হোক না কেন, সারাদিনে একবার জমিয়ে মাছ ভাত না খেলে, বাঙালির যেন দিনের খাওয়া সম্পূর্ণ হয় না। কিন্তু মাছের যা দাম তাতে বাজারে গেলে আঁতকে উঠতে হয়। তবে রাজ্য মৎস্য দপ্তরের নতুন পাইলট প্রজেক্টের মাছ ভাতের জন্য আর হাপিত্যেশ করতে হবে না আম বাঙালিকে। ‘একুশে অন্নপূর্ণা’ নামের এই প্রকল্পে মাত্র ২১ টাকায় পাওয়া যাবে ৫০ গ্রাম মাছ, ভাত, ডাল ও সবজি।
[গুরুংয়ের সমর্থনে জিতে দেখান, আলুওয়ালিয়াকে চ্যালেঞ্জ বিনয়ের]
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা চালু করেছিলেন ‘আম্মা ক্যান্টিন’। একইরকমভাবে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্পের চিন্তাভাবনা রাজ্য মৎস্য দপ্তরের। পাইলট প্রকল্প হিসাবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের এই প্রকল্প আপাতত চালু হয়েছে সল্টলেকের ডিএলএফ, রুবি, গড়িয়াহাট, শ্যামবাজার এলাকায়। আপাতত জেলার ডিএম অফিসের সামনে বিক্রি হবে। ব্যাটারিচালিত গাড়িতেই খাবার নিয়ে বিক্রেতারা পৌঁছে যাবেন এসব এলাকায়। পরবর্তীকালে ১ মে থেকে রাজ্যের সব জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘একুশে অন্নপূর্ণা‘র স্টল দেওয়া হবে। এই প্রকল্পর কথা নবান্ন সূত্রে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তারই পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে শহরে। এমন আয়োজনে বড়সড় সাড়া মিলবে বলেই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিরও।
সস্তায় মাছ, ভাত খাওয়ার এমন সুবর্ণ সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের যে দারুণ সুবিধা হতে চলেছে, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন, এই পরিষেবা কবে থেকে চালু হবে সেদিকে।
[মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে]
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার