গণপিটুনি ইস্যুতে একুশের মঞ্চে বিজেপিকে তুলোধোনা মমতার

এদিন স্বভাবসিদ্ধ আক্রমণের পথে হেঁটেই মমতা বিজেপিকে বিঁধেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০১৮, ১৪:৩২

options
link
গণপিটুনি ইস্যুতে একুশের মঞ্চে বিজেপিকে তুলোধোনা মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে একের পর এক গণপিটুনির ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে একুশের মঞ্চে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতেই রাজস্থানের আলওয়ারে গরু পাচারকারী সন্দেহে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। আর শনিবারই গণপিটুনি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘প্রতিদিন গণপিটুনিতে মৃত্যু হচ্ছে। মানুষ খুন করছে। উসকানি দিয়ে মানুষে মানুষে হিংসার সঞ্চার করছে। এরা দেশটাকেই ভেঙে দিচ্ছে।’

Advertisement

[একুশের মঞ্চে মমতার অঙ্গীকার, লোকসভায় চাই ৪২-এ বিয়াল্লিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
একুশের জনজোয়ার। ছবি: পিন্টু প্রধান

প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িকতা, গণপিটুনির মতো ঘটনাকে হাতিয়ার করে বারবারই সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিরোধীদের৷ আসন্ন লোকসভা ভোটের আগে সেই সুর সপ্তমে পৌঁছাতে সুরু করেছে কংগ্রেসের গলায়৷ সাম্প্রতিককালে বিভিন্ন গুজবের জেরে যেভাবে গণপিটুনি বা সংঘর্ষের ঘটনা বেড়ে গিয়েছে তাতে বিব্রত হয়েছে সুপ্রিম কোর্টও৷ সরকার যাতে বিষয়টিতে কঠোর পদক্ষেপ করে, তেমন নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷ রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে৷ একের পর এক গণপিটুনির ঘটনায় যখন সংসদের ঘরে ও বাইরে চাপে কেন্দ্র তখনই একুশের মঞ্চে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। লাগাতার গণপিটুনির ঘটনা নিয়ে আর আগে রাজ্যের ঘাড়েই দায় চাপিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আইন-শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের উপরই বর্তায়, তাতে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না বলে যুক্তি দেন রাজনাথ।

Advertisement

 

ধর্মতলায় জনপ্লাবন। ছবি: পিন্টু প্রধান

এদিন কেন্দ্রকে অল আউট আক্রমণে যাবেন মুখ্যমন্ত্রী, তা প্রত্যাশিতই ছিল। এদিন স্বভাবসিদ্ধ আক্রমণের পথে হেঁটেই মমতা বিজেপিকে বিঁধেছেন। বলেন, তালিবানি সাম্প্রদায়িকতা চলছে দেশে। ধর্মের নামে, জাতের নামে মানুষ পেটানো হচ্ছে। গণপিটুনিকে ইন্ধন জোগানো হচ্ছে। নাম না করে মোদিকে তীব্র আক্রমণ করেন মমতা। হিটলার-মুসোলিনির সঙ্গে তুলনা টানেন তিনি। কটাক্ষ করে বলেন, গণপিটুনি রুখতে পুরোপুরি ব্যর্থ বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.