এটিএম কার্ড ব্যবহার করে প্রতারণা! দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা সাইবার থানায় দায়ের মামলা। কলকাতায় ছড়িয়ে চক্রের জাল! অভিযান চালিয়ে পূর্ব যাদবপুর থানা এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতরা বিহারের বাসিন্দা। থাকছিলেন পূর্ব যাদবপুরে। স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে ৮টি পিওএস মেশিন। ৬২টি এটিএম কার্ড। ১৪টি মোবাইল ফোন। ১০টি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের ট্রানজিন্ট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ভরত বিশাল, ইন্দ্রজিৎ কুমার ও বিরাজ কুমার। তাঁরা বিহারের জাহানবাদের বাসিন্দা। ধৃতরা অ্যাক্সিস, কানাড়া, বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছিলেন। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
জানা যাচ্ছে, গত ৩ সেপ্টেম্বর দিল্লির দক্ষিণ -পশ্চিম জেলা সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। এফআইআর করে তদন্তে নামে পুলিশ। সেই সূত্রে শুক্রবার দিল্লি পুলিশের একটি দল কলকাতায় আসে। এক এসআই নীরজ কাকরালিয়া ও কয়েকজন হেড কনস্টেবল ছিলেন দলে। তাঁরা পূর্ব যাদবপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। তারপর অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ৩ জনকে।
এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত? কোথা থেকে এই চক্র অপারেট করা হয়। দিল্লি, কলকাতা ছাড়াও অন্য কোথাও প্রতারণা চক্রের জাল ছড়িয়ে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতাতেই কেন তাঁরা ছিলেন। সব দিক দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
-
আইনি জটেও ভাটা নেই জৌলুসে, বাগবাজারে জোরকদমে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও