গরুকে বাঁচাতে ডিভাইডারে বাইকের ধাক্কা, মৃত ৩

অকালমৃত্যু শিশুর, ভয়াবহ দুর্ঘটনা নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৭, ১২:৫৮

options
link
গরুকে বাঁচাতে ডিভাইডারে বাইকের ধাক্কা, মৃত ৩

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুত গতির বাইকের। বেঘোরে মৃত্যু হল ৬ বছরের শিশু-সহ তিনজনের। বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে।

Advertisement

[প্রাক্তন অধ্যাপিকার রহস্যমৃত্যু, দুর্লভ বস্তু হাতাতেই কি খুন?]

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইকো পার্কের দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল। বাইকটি চলছিল বেশ জোরে।আকাঙ্ক্ষা মোড়ের কাছে মোটরবাইকটি বাঁ দিকে টার্ন নেওয়ার সময় একটি গরু আচমকা চলে আসে। গরুকে বাঁচাতে এমার্জেন্সি ব্রেক কষতে গিয়ে চালক বিপদ ডেকে আনেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। মেট্রো রেলের কাজের জন্য ওই এলাকায় পিলার বসানো হচ্ছিল। একটি স্তম্ভে বাইকটি সজোরে ধাক্কা মারে। বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। বাইকে চালকের সঙ্গে ছিল এক ব্যক্তি এবং এক শিশু। বাচ্চাটি রাস্তায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি গাড়ি চাপা দেয় বাইকটিতে। ঘটনাস্থলেই ৫ বছরের দীপশিখা চক্রবর্তী  মারা যায়। তার বাবা প্রভাত চক্রবর্তী বাইকটি চালাচ্ছিলেন। বাইকে অপর সওয়ারি ছিলেন প্রভাতবাবুর বন্ধু গৌতম পাত্রকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর,  প্রভাতবাবুর বাড়ি বেলেঘাটায়। গৌতম পাত্রর বাড়ি উত্তর ২৪ পরগনার ইছাপুরে। তার লিফটের কাজ করেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। নিউটাউন থানার পুলিশের বক্তব্য, দুর্ঘটনার জেরে রাস্তায় পড়ে মাথায় আঘাত লাগে তিনজনের। তার ফলেই মৃত্যু। তবে যাত্রীদের কারও কাছ থেকে হেলমেট মেলেনি।

Advertisement

NEW-TOWN-ACCI.jpg-2

[ক্যানিংয়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগের আঙুল বিজেপির দিকে]

এলাকার বাসিন্দা এবং গাড়িচালকরা জানান, নিউটাউনের রাস্তায় গরুর যাতায়াত নিত্য সমস্যা। নিউটাউনে দ্রুতগতিতে গাড়ি চলে। আচমকা ব্যস্ত সড়কে চলে আসে গরুর পাল। গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার ঘটনা এই অঞ্চলে নতুন নয়। বারবার এমন ঘটনায় গরুর মালিক এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.