ক্ষীরোদ ভট্টাচার্য: এবার ডেঙ্গুর (Dengue) বলি কলকাতার এক চিকিৎসক। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট ছিল পজিটিভ। একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে সকলের।
জানা গিয়েছে, মৃতের নাম অনিমেষ মাঝি। বাঁকুড়ার খাতরার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালে অর্থোপেডিকে স্নাতকোত্তর করছিলেন তিনি। থাকতেন কলকাতায়। সূত্রের খবর, গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে পর পর দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। তার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারি LIVE UPDATE: আদালতে পেশের আগে ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা মন্ত্রীর]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গুর বলি হয়েছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তা সত্ত্বেও ডেঙ্গু থাবা বসাচ্ছে শহর থেকে জেলায়।
[আরও পড়ুন: কার্নিভ্যাল উপলক্ষে সকাল থেকে বন্ধ রেড রোড, নিরাপত্তায় মোতায়েন প্রচুর পুলিশ]
সর্বশেষ খবর
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ
-
‘রামায়ণ’ ব্লকবাস্টার করতে গণেশভক্ত রণবীরের চমক! গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত
-
ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো
-
‘ট্রফিচোর নকভি’, এশিয়া কাপ ফাইনালে গ্যালারি থেকে তুমুল কটাক্ষ, পালিয়ে বাঁচলেন পাক বোর্ড প্রধান!